Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

গ্রেটারের অনন্ত মহারাজের 'যাত্রাভঙ্গ', বিজেপি শিবিরেই আটকে রাখলেন হিমন্ত-নিশীথ

দ্য ওয়াল ব্যুরো: অনেক আশা নিয়ে ছিলেন তৃণমূলের নেতারা! কোচবিহারের এক তৃণমূল নেতা তো ‘বড় খবরের অপেক্ষা’ বলে ফেসবুকে স্টেটাসও দিয়ে ফেলেছিলেন। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত জল যে দিকে গড়াল, তা দেখে শাসকদলের অতি বড় আশাবাদীও আর অনন্ত মহারাজকে নিয়ে

গ্রেটারের অনন্ত মহারাজের 'যাত্রাভঙ্গ', বিজেপি শিবিরেই আটকে রাখলেন হিমন্ত-নিশীথ

শেষ আপডেট: 10 August 2020 12:12

দ্য ওয়াল ব্যুরো: অনেক আশা নিয়ে ছিলেন তৃণমূলের নেতারা! কোচবিহারের এক তৃণমূল নেতা তো ‘বড় খবরের অপেক্ষা’ বলে ফেসবুকে স্টেটাসও দিয়ে ফেলেছিলেন। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত জল যে দিকে গড়াল, তা দেখে শাসকদলের অতি বড় আশাবাদীও আর অনন্ত মহারাজকে নিয়ে বিশেষ স্বপ্ন দেখতে পারছেন না। রবিবারই জানা যায়, রাজবংশীদের মন জয়ের কৌশল হিসেবে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজকে পেতে চেয়েছিল শাসকদল। মহারাজ ঘনিষ্ঠ নেতা পরেশ বর্মনকে নিয়ে নাকি শনিবার রাতে কলকাতায় গোপন বৈঠকও সেরে ফেলেছিল তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। সূত্রের খবর, ওই বৈঠকের পরেই রাজ্য পুলিশের এক বড় কর্তার সঙ্গে কথা বলানো হয় অনন্ত ঘনিষ্ঠ পরেশ বর্মনের। অসমে থাকা অনন্ত মহারাজকে বার্তা পাঠানো হয়, বাংলায় এলে কোনও বিড়ম্বনার মধ্যে তাঁকে পড়তে হবে না। কোচবিহারের তৃণমূল নেতাদের কাছে খবর ছিল, রবিবার রাতের মধ্যেই বাংলায় ঢুকে পড়বেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ। কিন্তু সোমবার বিকেলবেলা জানা যাচ্ছে, অসমের ধুবড়ি থেকে চিরাং হয় অজানা আস্তানায় চলে গিয়েছেন মহারাজ। বাংলা থেকে অনেক অনেক দূরে। রবিবার রাতেই দ্য ওয়াল-এ লেখা হয়েছিল যে, অনন্ত মহারাজ ঘনিষ্ঠ নেতার সঙ্গে কলকাতায় তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের বৈঠকে নড়েচড়ে বসেছিল বিজেপিও। রাজনৈতিক মহলের অনেকের মতে, তৃণমূলের চেষ্টা ভেস্তে দেওয়ার নেপথ্যে কাজ করেছে দু’জনের মস্তিস্ক ও সাংগঠনিক টেকনিক। তাঁরা হলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। জানা গিয়েছিল, মহারাজ ঘনিষ্ঠ এক গ্রেটার নেত্রীর মাধ্যমে তাঁকে অসম থেকে বাংলায় আনবে তৃণমূল। উল্টে জানা যাচ্ছে মহারাজকে বাংলায় আনার বদলে সেই নেত্রীই নাকি এখন অনন্তের অজানা আস্তানায় পাড়ি দিয়েছেন। অনেকের মতে, দিল্লিতে বসে পুরো বিষয়টি মনিটরিং করেছেন নিশীথ। আর নিরাপত্তার বজ্র আঁটুনিতে অসমে অনন্ত মহারাজকে বেঁধে রেখেছেন হিমন্ত। আরও জানা গিয়েছে, এই পর্বে কোচবিহার জেলার এক শীর্ষ সারির বিজেপি নেতা ধুবড়ির এক বিজেপি নেতার সঙ্গে সমন্বয় রেখে চলছিলেন। গত লোকসভা ভোটে রাজবংশী অধ্যুষিত এলাকায় তৃণমূলের পায়ের তলার মাটি ধসিয়ে দিয়েছিল বিজেপি। একুশের আগে তাই রাজবংশী এলাকায় শক্ত জমি তৈরি করতে অনন্ত মহারাজকে পেতে চেয়েছিল তৃণমূল। যদিও এ ব্যাপারে শাসকদলের কোনও নেতাই বাইরে মুখ খোলেননি। কিন্তু সেই চেষ্টা সফল হল না বলেই মত অনেকের। তবে কোচবিহারের তরুণ বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “রাজবংশীদের নিয়ে তৃণমূলের এই রাজনীতি কোনওভাবেই সফল হবে না । অনন্ত মহারাজ রাজবংশীদের জন্য অনেক আন্দোলন করেছেন। তাঁকে তৃণমূল কিছুতেই রাজনৈতিক ভাবে ব্যবহার করতে পারবে না।”  তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু মিথ্যা মামলায় অনন্ত মহারাজকে ফাঁসানোর চেষ্টা করছে। তাও সফল হবে না।”

```