
শেষ আপডেট: 2 August 2023 14:36
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: যাঁর ভিক্ষা করে দিন চলে, সেই ভিক্ষুকও (Beggar) প্রতারণার (Fraud) শিকার হলেন। ভিক্ষুক মহিলাকে ভুল বুঝিয়ে তাঁর সোনার কানের দুল নিয়ে পালাল এক প্রতারক।
বুধবার এমন ঘটনায় শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার বাসুদেবপুরে। স্থানীয়রা জানিয়েছেন, এদিন ঔরঙ্গাবাদ ঠাকুরপাড়া এলাকা থেকে বাসুদেবপুরে ভিক্ষা করতে এসেছিলেন এক মহিলা। সেসময় এক ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে গেলে ওই মহিলা প্রতারণার ফাঁদে পড়েন।
বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি মহিলাকে জানিয়েছিল সে লটারির টাকা পেয়েছে, তাই তাঁকে কাপড় দান করতে চায়। এই বলে ওই মহিলাকে নিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যান। অভিযোগ, সেখানে ওই ভিখারিণী মহিলার হাতে দশ টাকার নোট গুঁজে দিয়ে তাঁর সোনার কানের দুলটা নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক।
প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে কান্নাকাটি জুড়ে দেন ওই মহিলা। স্থানীয়রা তাঁকে রাস্তায় কান্নাকাটি করতে দেখে কারণ জিজ্ঞাসা করতেই বিষয়টি প্রকাশ্যে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রতারককে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: সীমান্তে গরু পাচারের চেষ্টার অভিযোগ, বিএসএফের গুলিতে হত এক