Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

জোড়া খুন করে ভিখারি সেজে বসেছিল টালার ফুটপাথে, ধরল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: জোড়া খুন করার পর মহিলার পোশাক পরে এলাকা ছেড়েছিল ভাঙড়ের সাট্টা কারবারী নেপ্তাউদ্দিন। তারপর কলকাতার রাস্তাতেই ভিখারি সেজে ফুটপাথে বসে দিন ছয়েক কাটিয়ে দিয়েছিল। কিন্তু ছদ্মবেশ ধরেও লাভ হল না। ভাঙড়ের সাট্টা কারবারী ও জোড়া খুনে অ

জোড়া খুন করে ভিখারি সেজে বসেছিল টালার ফুটপাথে, ধরল পুলিশ

শেষ আপডেট: 3 July 2021 09:50

দ্য ওয়াল ব্যুরো: জোড়া খুন করার পর মহিলার পোশাক পরে এলাকা ছেড়েছিল ভাঙড়ের সাট্টা কারবারী নেপ্তাউদ্দিন। তারপর কলকাতার রাস্তাতেই ভিখারি সেজে ফুটপাথে বসে দিন ছয়েক কাটিয়ে দিয়েছিল। কিন্তু ছদ্মবেশ ধরেও লাভ হল না। ভাঙড়ের সাট্টা কারবারী ও জোড়া খুনে অভিযুক্তকে শুক্রবার রাতে টালা এলাকার ফুটপাথ থেকে গ্রেফতার করল ভাঙড়ের কাশিপুর থানার পুলিশ। শ্যালক লাল্টু মোল্লার সঙ্গে সাট্টার পয়সা নিয়ে গোলমাল হয়েছিল নেপ্তাউদ্দিনের। সেই নিয়েই খুনোখুনি। জানা গিয়েছে, শ্যালকের থেকে টাকা না পাওয়ায় তাঁকে খুন করে নেপ্তাউদ্দিন। কিন্তু চোখে পড়ে যায় ভাইপো রবিউল ইসলামের। তাই সাক্ষীকেও সরিয়ে দিতে রেয়াত করেনি এই সাট্টা কারবারী। রবিউল ইসলামকেও সে খুন করে বলে অভিযোগ। পুলিশের দাবি, খুনের পর বোরখা পরে এলাকা ছেড়ে পালায় নেপ্তাউদ্দিন। মোবাইলও ফেলে গিয়েছিল বাড়িতেই। যাতে মোবাইলের লোকেশন ট্র্যাক করে তাকে না ধরতে পারে পুলিশ। গত ২৬ জুন ভাঙড়ে জোড়া খুনের ঘটনা ঘটে ছিল। তারপর থেকেই গা ঢাকা দেয় নেপ্তাউদ্দিন। তার খোঁজে কলকাতা ও শহরতলিতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষমেশ গতকাল রাতে টালার ফুটপাথ থেকে গ্রেফতার করা হয় জোড়া খুনের মূল অভিযুক্তকে। এদিন তাকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য নেপ্তাউদ্দিনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

```