
শেষ আপডেট: 18 May 2023 12:27
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কারও সঙ্গে ওটিপি শেয়ার করেননি। তবু অ্যাকাউন্ট থেকে উধাও টাকা (Online Fraud)! এবার অনলাইন প্রতারণার শিকার হলেন বারাসতের (Barasat) এক ব্যবসায়ী। ওই ব্যক্তির নাম সৌমেন হালদার। তিনি বারাসাত সেবায়ন প্রতিষ্ঠান নামে একটি নার্সিংহোমের অন্যতম একজন কর্ণধার।
সৌমেনবাবু জানান, বেসরকারি ব্যাঙ্কে তাঁর একটি কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। সেখানেই গ্রাহকরা টাকা জমা দেন। তাঁর অভিযোগ, গত ১২ তারিখ রাতে তিনি হিসাব দেখতে গিয়ে বুঝতে পারেন, তাঁর ওই অ্যাকাউন্ট থেকে ১৩ হাজার ৯০০ টাকা উধাও হয়ে গেছে।
তিনি জানিয়েছেন, অনলাইন প্রতারণা নিয়ে তিনি খুবই সতর্ক। তাই কেউ ফোন করে ওটিপি চাইলে, তিনি দেন না। কিন্তু তা সত্ত্বেও কীভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হল তাই নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ওই ব্যবসায়ী। এই ঘটনার পর ব্যাঙ্কের সঙ্গে তিনি যোগাযোগ করেন। সেখান থেকে তিনি জানতে পারেন মুম্বাইয়ের একটি অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। সৌমেন হালদার জানান, কয়েকদিন আগেই তিনি ইনকাম ট্যাক্সের প্রয়োজনে জন্য আধার-প্যান কার্ড লিঙ্ক করিয়েছিলেন। সেই সময় এটিএম কার্ড থেকে একটি হাজার টাকা ট্রান্সফার করেছিলেন। তাঁর অনুমান সেই সময় কোনও কিছু হয়ে থাকতে পারে।
ইতিমধ্যেই টাকা ফেরত পেতে বারাসাত থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। অভিযোগ পেতে প্রতারণা চক্রের পর্দাফাঁস করতে উঠে পড়ে লেগেছে পুলিশও।
মমতার নির্দেশে খারিজ সুপ্রিম কোর্টে, বাংলায় দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’