Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Basic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’

শিলিগুড়িতে পিসেমশাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত শুরু হতেই দেহ মিলল অভিযুক্তের

নাবালিকার পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত। তাতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা।

শিলিগুড়িতে পিসেমশাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত শুরু হতেই দেহ মিলল অভিযুক্তের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 July 2024 15:49

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ধর্ষণের পর ‘অন্তঃসত্ত্বা’ হয়ে পড়েছিল এক স্কুল ছাত্রী। থানায় অভিযোগ জানানোর পরে পুলিশের দ্বারস্থ হয়েছিল তার পরিবার। এরপরেই শুক্রবার সকালে খড়িবাড়ি থানার একটি শ্মশানঘাট থেকে অভিযুক্তের ঝুলন্ত দেহ মেলে। ঘটনাচক্রে অভিযুক্ত ছিলেন ওই স্কুলছাত্রীর পিসেমশাই।

নাবালিকার পরিবারের অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্ত। তাতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তাকে জিজ্ঞাসা করে সমস্ত কিছু জানতে পারেন তাঁরা। এরপরে বৃহস্পতিবারই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। তদন্ত শুরু করে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দায়েরের পরেই শুক্রবার সকালে একটি শ্মশানের কাছে অভিযুক্তের ঝুলন্ত দেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 

দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ‘‘অভিযোগকারিণীর স্বাস্থ্যপরীক্ষার পরেই অভিযোগ দায়ের হয়েছিল। সে অন্তঃসত্ত্বা। যার বিরুদ্ধে অভিযোগ, ঘটনাচক্রে তিনি ওই নাবালিকার পিসেমশাই। এদিনই মেডিক্যাল কলেজে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁর বয়ান রেকর্ড করার কথা ছিল। তার আগেই তিনি আত্মঘাতী হয়েছেন।’’


```