
শেষ আপডেট: 8 May 2022 17:18
দ্য ওয়াল ব্যুরো: মন্দারমণির (Mandarmoni) সমুদ্রে স্নান করতে নেমে ডুবে গেল দুই তরুণ-তরুণী। তাঁদের তড়িঘড়ি করে উদ্ধার করে বালিসাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃত তরুণের নাম সরিম সারফোরোজ, বয়স ২৩। তিনি বালিগঞ্জের সিক্স সার্কাস রেঞ্জ এলাকার বাসিন্দা। মৃত তরুণী ঝাড়খণ্ডের সৃষ্টি গুপ্তা, বয়স ২২।
জানা গেছে, একই কলেজে পড়তেন ওই তরুণ-তরুণী। বিকেলে সমুদ্র স্নানে নেমে জলের টানে ঘটে যায় এমন মর্মান্তিক দুর্ঘটনা। দু'জনেরই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পোস্টমর্টেম করার পরে তাঁদের মৃতদেহ তুলে দেয়া হবে পরিবারের হাতে।
জানা গেছে, আজ, রবিবার দুপুরেই কলকাতা থেকে মন্দারমণি (Mandarmoni) আসেন তাঁরা। হোটেলে গিয়ে প্রথমে খাওয়াদাওয়া সেরে বিকেলে সমুদ্রস্নানে নামেন। সমুদ্র বেশ উত্তাল ছিল। সম্ভবত ঢেউয়ের গতি আন্দাজ করতে পারেননি তাঁরা। বেশি এগিয়ে যেতেই তলিয়ে গিয়ে হাবুডুবু খেতে শুরু করেন।
এই দৃশ্য দেখে অন্য পর্যটকরা চেঁচামেচি করতে থাকেন। তখনই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে নুলিয়ার দল। উত্তাল ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে দুই পর্যটককে উদ্ধারও করে নুলিয়াদের স্পিড বোট। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রাণ চলে গেল দু-দু'টো।
বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাকে বিমানে উঠতেই দিল না ইন্ডিগো! সে নাকি 'আতঙ্কের কারণ', দাবি ম্যানেজারের