Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

'বোমার মতো বিদ্যুৎ চমকাচ্ছে', রাজ্যে আরও দুর্যোগের আশঙ্কা, চিন্তিত মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ইয়াস দুর্যোগের পর থেকেই প্রকৃতির হালচাল ভাল নয়। মাঝে মধ্যে রোদ উঠলেও হামেশাই আকাশ থাকছিল মেঘলা। আষাঢ়ের আগেই বাংলায় বর্ষা ঢুকে পড়েছে। গতকাল রাত থেকে একনাগাড়ে ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক এলাকা। এমন পরিস্থিত

'বোমার মতো বিদ্যুৎ চমকাচ্ছে', রাজ্যে আরও দুর্যোগের আশঙ্কা, চিন্তিত মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 17 June 2021 12:40

দ্য ওয়াল ব্যুরো: ইয়াস দুর্যোগের পর থেকেই প্রকৃতির হালচাল ভাল নয়। মাঝে মধ্যে রোদ উঠলেও হামেশাই আকাশ থাকছিল মেঘলা। আষাঢ়ের আগেই বাংলায় বর্ষা ঢুকে পড়েছে। গতকাল রাত থেকে একনাগাড়ে ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার একাধিক এলাকা। এমন পরিস্থিতিতে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে আরও দুর্যোগের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'প্রকৃতির উপর কারও হাত নেই। আজকাল বোমার মতো বিদ্যুৎ চমকাচ্ছে।' আগামী ২৬ তারিখ আবার বান আসছে বলেও জানিয়েছেন তিনি। হুগলি, আরামবাগ, খানাকুল, উলুবেড়িয়ার মতো বন্যাপ্রবণ এলাকার মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, 'বোমার নাম শুনেছি। বৈদ্যুতিক বোমার মত বিদ্যুৎ চমকাচ্ছে আগে কোনও দিন দেখিনি। বাজ পড়ে প্রচুর মানুষ মারা যাচ্ছে। প্রকৃতি দুরন্ত হয়ে গেছে।' সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "এই দেখুন না গতকাল কলকাতা এবং জেলা জুড়ে ১৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগে কখনো এত বৃষ্টি হয়নি। আবার ঝাড়খন্ড বিহারেও প্রচুর বৃষ্টি হচ্ছে।" পশ্চিমবঙ্গকে নৌকার মতো বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি হলে বাঁধের জল ঢুকে এ রাজ্যে ভোগান্তি হয়। বানের জলে কলকাতা, হাওড়া হুগলি বর্ধমান ও মেদিনীপুরের কিছু অংশ বিপর্যস্ত হতে পারে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বর্ষা এবং বানের জল নিয়ে যে তিনি চিন্তিত এদিন তাও জানান। এ রাজ্যে কিছুদিন আগেই বাজ পড়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জেলায় জেলায় তড়িতাহত হয়ে মারা গেছেন মানুষ। এদিন তা নিয়েও দুঃখ প্রকাশ করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল রাত ১০টা থেকে বৃহস্পতিবার দুপুর ২টো পর্যন্ত ব্যাপক বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতায়। উত্তর কলকাতাও ভিজেছে, তবে সেখানে বৃষ্টির বেগ অপেক্ষাকৃত কম। বেহালা, কালীঘাট, বালিগঞ্জ, মোমিনপুর, চেতলা, ঠনঠনিয়া, তপসিয়ার মতো এলাকায় বৃষ্টি হয়েছে ১০০ মিলিলিটারের বেশি।

```