Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

রাজ্যে ঝড়বৃষ্টিতে বাজ পড়ে মৃত ২৬, ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র, শোকপ্রকাশ মোদী শাহের

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই দিয়ে সোমবার বিকেলে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। কিন্তু স্বস্তির এই বৃষ্টিই আবার প্রাণও কেড়েছে একাধিক। আচমকা ঝড়বৃষ্টিতে রাজ্যে এদিন মোট ২৬ জন

রাজ্যে ঝড়বৃষ্টিতে বাজ পড়ে মৃত ২৬, ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র, শোকপ্রকাশ মোদী শাহের

শেষ আপডেট: 7 June 2021 17:04

দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই দিয়ে সোমবার বিকেলে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। কিন্তু স্বস্তির এই বৃষ্টিই আবার প্রাণও কেড়েছে একাধিক। আচমকা ঝড়বৃষ্টিতে রাজ্যে এদিন মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এঁদের মধ্যে ১১ জনই হুগলির বাসিন্দা। এছাড়া মুর্শিদাবাদেও মারা গেছেন ৯ জন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। বাঁকুড়ায় প্রাণ গেছে ২ জনের। বাজ পড়েই এত জন মারা গেছেন বলে খবর। বজ্রপাতে মৃতদের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। জানা গেছে, হুগলির খানাকুল এলাকায় এদিন বাজ পড়ে মারা গেছেন একই পরিবারের ২ জন। এছাড়া তারকেশ্বর, পোলবা দাদপুর, হরিপাল, সিঙ্গুরেও প্রাণহানির ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদে মৃত মোট ৯ জনের মধ্যে ৭ জনই জঙ্গিপুরের বাসিন্দা। আরও ২ জন মারা গেছেন বহরমপুরে। এছাড়া ওই জেলায় আরও ৭ জন বজ্রাঘাতে আহত হয়েছেন বলে খবর। জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। এদিন প্রধানমন্ত্রী টুইট করে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। বাংলা হরফে প্রধানমন্ত্রী লিখেছেন, "পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।" https://twitter.com/narendramodi/status/1401926535842603015?s=20 অমিত শাহ টুইটারে লিখেছেন, "বাংলার বিভিন্ন প্রান্তে বাজ পড়ে প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" https://twitter.com/AmitShah/status/1401923490983202818?s=20 কেন্দ্র সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। https://twitter.com/PMOIndia/status/1401927040585056256?s=20

```