Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

লালনের দেহ নিয়ে সিবিআই ক্যাম্পের সামনে বিক্ষোভ! তুলকালাম রামপুরহাটে

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: লালন শেখের (Lalan Sheikh) দেহ (Death Body) নিয়ে রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিসের (CBI Camp Office) সামনে ধর্নায় বসল পরিবার। সিবিআই অফিসারদের গ্রেফতারের দাবি জানিয়ে ধর্না চলছে। অনেকের হাতেই এই দাবিতে প্ল্যাকার্

লালনের দেহ নিয়ে সিবিআই ক্যাম্পের সামনে বিক্ষোভ! তুলকালাম রামপুরহাটে

শেষ আপডেট: 14 December 2022 07:08

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: লালন শেখের (Lalan Sheikh) দেহ (Death Body) নিয়ে রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিসের (CBI Camp Office) সামনে ধর্নায় বসল পরিবার। সিবিআই অফিসারদের গ্রেফতারের দাবি জানিয়ে ধর্না চলছে। অনেকের হাতেই এই দাবিতে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে।

সিবিআই হেফাজতে মৃত লালনের পরিবার প্রথমে দেহ নেবে না বলে জানায়। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে লালনের স্ত্রী রেশমা বিবি জানান, যতক্ষণ না অভিযুক্ত সিবিআই কর্তারা গ্রেফতার হচ্ছে ততক্ষণ তাঁরা দেহ নেবেন না।

তবে সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার সিআইডি নেওয়ার পর ঘটনাক্রমে পরিবর্তন আসে। বুধবার সকালে লালনের দেহ নিতে রাজি হয় পরিবার। রামপুরহাট হাসপাতাল থেকে থেকে দেহ বগটুই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিজনরা হঠাৎই দেহ নিয়ে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের সামনে পৌঁছে যান। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

প্রায় আধঘণ্টা ধরে সিবিআই অফিসের বাইরে বিক্ষোভ দেখান লালনের পরিজনরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে, লালনের মৃত্যু নিয়ে রাজ্য পুলিশ সিবিআই-এর বিরুদ্ধে যে এফ‌আইআর দায়ের করেছিল, তা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গেল সিবিআই।

'জিভ কেটে নিয়েছে সিবিআই'! ফের বিস্ফোরক অভিযোগ লালনের স্ত্রীর, নিলেন না দেহ


```