Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর চিকিৎসায় এসএসকেএমে বিশেষ মেডিক্যাল বোর্ড

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসায় এসএসকেএমে বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি হল। বৃহস্পতিবার মামলার শুনানির প্রেক্ষিতে বিচারপতির নির্দেশেই এই বোর্ড গঠন করা হয়েছে। আগামী ৯ অগস্ট এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে

আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর চিকিৎসায় এসএসকেএমে  বিশেষ মেডিক্যাল বোর্ড

শেষ আপডেট: 3 August 2023 13:31

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসায় এসএসকেএমে বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি হল। বৃহস্পতিবার মামলার শুনানির প্রেক্ষিতে বিচারপতির নির্দেশেই এই বোর্ড গঠন করা হয়েছে। আগামী ৯ অগস্ট এই বিষয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে ইডিকে।

বস্তুত, বেসরকারি হাসপাতালে সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা কেন করা হবে, আগেই জানতে চেয়েছিল হাইকোর্ট। এদিন শুনানির শুরুতেই বিচারপতি জানিয়ে দেন, জামিন বাদ দিয়ে চিকিৎসার আর্জি শুনবে আদালত। একই সঙ্গে বিচারপতি বলেন, এসএসকেএম যতক্ষণ না বলবে তারা এই চিকিৎসা করতে সমর্থ নয় ততক্ষণ আদালত বিশ্বাস করতে পারছে না সুজয়কৃষ্ণের বেসরকারি হাসপাতালে আদৌ চিকিৎসার প্রয়োজন রয়েছে কীনা। এই বিষয়ে এসএসকেএমে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে কীনা, বিকেলের শুনানিতে ইডিকে সেই তথ্যও আদালতে জানাতে বলেন বিচারপতি।

এই সময়ই সুজয়কৃষ্ণের আইনজীবী জামিনের সপক্ষে সওয়ালের পাশাপাশি হাসপাতাল বদলের আর্জি জানান (Kalighater kaku wants to change hospital)।

বন্দির পছন্দের হাসপাতালের চিকিৎসার সপক্ষে সুপ্রিমকোর্টের একাধিক রায়ের প্রসঙ্গও টানেন তিনি। বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন, "উনি যে চিকিৎসার কথা বলছেন, সেই ফেসিলিটি কি এসএসকেএমে নেই? উনি যে চিকিৎসককে দেখান তিনি ওই বেসকারি হাসপাতালে বসেন? এসএসকেএম থেকে কি পরামর্শ দেওয়া হয়েছে ওই বেসরকারি হাসপাতালে যেতে? যদি না বলেন তাহলে কীভাবে বলছেন? জেল হাসপাতালে তো আর চিকিৎসা হচ্ছে না, তাহলে অসুবিধা কোথায়?"
এরপরই কালীঘাটের কাকুর এসএসকেএমে চিকিৎসার বিষয়ে ইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। বিকেলে এই বিষয়ে আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডি জানায়, সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে।

আরও পড়ুন: কলকাতার হাসপাতালে ১০ বছরের সন্তানের মৃত্যুর পর চক্ষুদান, দৃষ্টি ফিরে পেল দু'টি ছোট ছেলেমেয়ে


```