Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

আইএসএফের প্রার্থী গ্রেফতার, ভোট গণনার দিন ভাঙড়ে পুলিশের উপর হামলার অভিযোগে খোঁজ চলছিল

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দত্তপুকুর থেকে গ্রেফতার (arrested) করা হল ভাঙড়ের আইএসএফ নেতাকে (ISF leader)। ধৃতের নাম ওহিদুল ইসলাম। এবারের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী ছিলেন তিনি। ভাঙড় ২ এর ভোগালি ২ অঞ্চলের আইএসএফের সভাপতি ছিলেন ওহিদুল।

আইএসএফের প্রার্থী গ্রেফতার, ভোট গণনার দিন ভাঙড়ে পুলিশের উপর হামলার অভিযোগে খোঁজ চলছিল

শেষ আপডেট: 26 July 2023 06:02

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দত্তপুকুর থেকে গ্রেফতার (arrested) করা হল ভাঙড়ের আইএসএফ নেতাকে (ISF leader)। ধৃতের নাম ওহিদুল ইসলাম। এবারের পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী ছিলেন তিনি। ভাঙড় ২ এর ভোগালি ২ অঞ্চলের আইএসএফের সভাপতি ছিলেন ওহিদুল।

পুলিশের দাবি, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকে ভাঙড়ে যে অশান্তির ঘটনা ঘটেছে তার পিছনে কাঁটাডাঙার এই নেতা সরাসরি জড়িত। তাই খোঁজ চলছিল তাঁর। অবশেষে মঙ্গলবার রাতে দত্তপুকুরে আইএসএফের রাজ্য সভাপতি বিশ্বজিত মাহাতোর বাড়ি থেকে ওহিদুলকে গ্রেফতার করা হয়। গণনার দিন পুলিশের উপর আক্রমণের অভিযোগও আনা হয়েছে এই নেতার বিরুদ্ধে। ধৃতকে বুধবার বারুইপুর আদালতে পেশ করা হবে।

পুলিশ জানিয়েছে, ভোটপর্ব মেটার পরেও অশান্তি থামছে না ভাঙড়ে। এর পিছনে এই নেতার (ISF leader) মদত রয়েছে। তাই খোঁজ চলছিল তাঁর। জানা যায়, দলের রাজ্য সভাপতির বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে সে। তারপরেই মঙ্গলবার রাতে দত্তপুকুরের সেই বাড়িতে হানা দিয়ে তাঁর খোঁজ মেলে।

এদিকে ভাঙড়ের কাঁটাডাঙা এলাকায় বাড়ির ভিতরে ঢুকে আইএসএফের এক মহিলা সমর্থককে মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সোমবার কাঁটাডাঙা এলাকায় পুলিশের বিরুদ্ধে লাঠি ও ঝাঁটা হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল আইএসএফের মহিলা সমর্থকরা। এরপরই মঙ্গলবার ওই এলাকায় কাশিপুর থানার পুলিশ, পাঞ্জাব পুলিশ ও কেন্দ্র বাহিনীর একটি দল অভিযান চালায়। বিভিন্ন বাড়িতে তল্লাশি করে। তল্লাশির নামে আইএসএফের এক মহিলা সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। মহিলাদের দাবি. তাঁদের কাছ থেকে আধার কার্ড ও ভোটার কার্ড চাওয়া হয়েছিল। প্রতিবাদ করাতেই মারধর করে পুলিশ।

যদিও পুলিশের দাবি, ১৪৪ অমান্য করেই জমায়েত করেছিল মহিলারা। এই ঘটনার প্রাথমিক তদন্তের জন্য ওই এলাকায় যাওয়া হয়। কিন্তু মহিলারা পুলিশের সঙ্গে কোনও সহযোগিতা করেনি। তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: আইআইটি-র প্রথম মহিলা ডিরেক্টর প্রীতি, চেন্নাই থেকে তানজানিয়ার লম্বা সফরে গড়লেন ইতিহাস


```