Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

অধস্তনের কাছে ভোট-ডিউটি নয়, কোর্টে সরকারি কলেজ শিক্ষকরা

দ্য ওয়াল ব্যুরো: অধস্তন কর্মীদের অধীনে ভোটের কাজ করতে চাই না, এমন দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা করল  নিখিল বঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি। ভোটের কাজে শিক্ষকদেরও দরকার বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তার জন্য কমিশনের গাইডলাইন বা নির্দ

অধস্তনের কাছে ভোট-ডিউটি নয়, কোর্টে সরকারি কলেজ শিক্ষকরা

শেষ আপডেট: 9 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অধস্তন কর্মীদের অধীনে ভোটের কাজ করতে চাই না, এমন দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা করল  নিখিল বঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি। ভোটের কাজে শিক্ষকদেরও দরকার বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তার জন্য কমিশনের গাইডলাইন বা নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণের কাজে যেতে হয় শিক্ষকদের। নির্বাচন কমিশনের নির্দেশ, ভোটকর্মীদের প্রশিক্ষণ নিতে হবে এবং ভোটের কাজে যেতে হবে। আদালতে এই সংগঠন দাবি করে, ভোটের কাজের জন্য শিক্ষকদের যে র‍্যাঙ্কের প্রশিক্ষণ দেওয়া হয়েছে কাজের সময় তার থেকে জুনিয়র র‍্যাঙ্কের কর্মীদের অধীনে তাঁদের কাজ করতে হতে পারে। মামলা ওঠে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে। সংগঠনের তরফ থেকে আইনজীবী এক্রামুল বারি জানান, শিক্ষকদের প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার ও  থার্ড পোলিং অফিসারের প্রশিক্ষণ দেওয়া হয়। ট্রেনিং চলাকালীন তাঁরা বুঝতে পারেন ভোটের দায়িত্ব সামলাবার সময় তাঁদের সেক্টর অফিসারের (বিডিও ) অধীনে কাজ করতে হবে। যেটা শিক্ষকরা একেবারেই চান না। অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী দীপায়ন চৌধুরী আদালতে জানান, শিক্ষকদের এই উষ্মা অমূলক। যে যা পদে রয়েছেন সেই পদের খেয়াল রেখে, নির্বাচন কমিশনের নিয়ম মেনে কাজ করা উচিত। দু’পক্ষকেই আদালতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসাক। তিনি জানিয়েছেন, সংগঠন ও নির্বাচন কমিশনকে তাদের অভিযোগ লিখিত ভাবে আদালতে পেশ করতে হবে। দু’পক্ষের বয়ান শুনে, হলফনামা খতিয়ে দেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ মে।

```