Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

কাঁথিতে ফের ভুয়ো পুলিশ! চাকরির নামে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ

দ্য ওয়াল ব্যুরোঃ ফের ভুয়ো পুলিশের খোঁজ মিলল রাজ্যে (Contai)। পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক যুবকের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কাঁথির এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের ভুয়ো আই কার্ড দেখাত সে। ছবিও তুলত ত

কাঁথিতে ফের ভুয়ো পুলিশ! চাকরির নামে কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ

শেষ আপডেট: 23 November 2021 04:56

দ্য ওয়াল ব্যুরোঃ ফের ভুয়ো পুলিশের খোঁজ মিলল রাজ্যে (Contai)। পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক যুবকের কাছ থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কাঁথির এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের ভুয়ো আই কার্ড দেখাত সে। ছবিও তুলত তৃণমূলের প্রভাবশালী নেতাদের সঙ্গে। অভিযুক্তের নাম ইমরান খান। সে নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টরের পরিচয় দিত। একাধিক চাকরিপ্রার্থী যুবক ইমরানের পাতা ফাঁদে পা দিয়েছেন। তাঁরা আই কার্ড দেখে, প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখে বিশ্বাস করেছিলেন। এর ওর কাছ থেকে ধার দেনা করে টাকা জোগাড় করে তুলে দিয়েছিলেন ইমরানের হাতে। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও মেলেনি চাকরি। এই প্রতারকের নামে কাঁথি থানা ও জেলা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবকরা। সব মিলিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। কাঁথি থানার রায়পুর গ্রামের এক যুবক জানিয়েছেন, বছর খানেক আগে সিভিক ভলান্টিয়ারের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তাঁকে দিয়েছিল ইমরান খান। কিন্তু টাকা পাওয়ার পর থেকেই নানা টালবাহানায় যুবককে ঘোরাতে থাকে সে। কিছুতেই চাকরি হয় না। অবশেষে প্রতারিতরা সকলে জড়ো হয়ে থানায় গিয়েছেন। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশও। অন্যদিকে এলাকার তৃণমূল নেতাদের সঙ্গে এই প্রতারকের ছবি রয়েছে, যা ঘসফুল শিবিরকেও বেশ অস্বস্তিতে ফেলেছে।

```