Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বাড়িতে মজুত রাখা বোমা ফেটেই কি বিস্ফোরণ? বেলদা কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা

দ্য ওয়াল ব্যুরো: ভোটের বাদ্যি বেজে গেছে। আর ভোট ঘোষণার দিনই অশান্তি শুরু হয়ে গেছে দিকে দিকে। রবিবার বিকেলে বিস্ফোরণে কেঁপে ওঠে বেলদা থানার গাঙুড়িয়া গ্রাম। বিস্ফোরণ হয় এক যুব তৃণমূল নেতার বাড়িতে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। ওই তৃণমূল নেত

বাড়িতে মজুত রাখা বোমা ফেটেই কি বিস্ফোরণ? বেলদা কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা

শেষ আপডেট: 10 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভোটের বাদ্যি বেজে গেছে। আর ভোট ঘোষণার দিনই অশান্তি শুরু হয়ে গেছে দিকে দিকে। রবিবার বিকেলে বিস্ফোরণে কেঁপে ওঠে বেলদা থানার গাঙুড়িয়া গ্রাম। বিস্ফোরণ হয় এক যুব তৃণমূল নেতার বাড়িতে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন। ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুত ছিল বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গাঙুড়িয়া গ্রামের বাসিন্দা তৃণমূল নেতা দেবব্রত খাঁকারির বাড়িতে বিস্ফোরণ হয় গতকাল সন্ধে ৬টা নাগাদ। বিস্ফোরণের তীব্রতায় বাড়িতে ফাটল দেখা দিয়েছে, উড়ে গেছে অ্যাসবেসটাসের ছাউনির একাংশ। পাশের বাড়ির জানলা, দরজার কাঁচও ভেঙে গেছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দেবব্রতবাবুর পাশের বাড়িতেই থাকেন তাঁর বাবা ভগবান খাঁকারি। প্রচণ্ড বিস্ফোরণে তাঁর বাড়ির একাংশ উড়ে গেছে। গুরুতর জখম গ্রাম কমিটির সম্পাদক ধীরেন্দ্রনাথ জানা। তাঁকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, দেবব্রতবাবুর বাড়িতে প্রচুর বোমা মজুত ছিল। সেই বোমা ফেটেই এই ঘটনা ঘটেছে। অভিযোগ, বহু দিন ধরেই তাঁর বাড়িতে বাজি ও বোমা তৈরি করা হয়। প্রয়োজনমতো তা সরবরাহও করেন দেবব্রতবাবু। যদিও তাঁর পরিবারের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ভোর রাতেই দেবব্রতবাবুকে গ্রেফতার করা হয়। তাঁকে দাঁতন আদালতে তোলা হয়েছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনই এই ঘটনায় অস্বস্তিতে শাসকদল। তৃণমূলের তরফে এখনও কিছু জানা যায়নি।

```