
শেষ আপডেট: 24 October 2022 02:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কালীপুজোর (kali puja) প্রাক্কালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আবাসনে আগুন (fire) লাগার ফলে নিজের ফ্ল্যাটেই জীবন্ত পুড়ে মৃত্যু হল (dies) এক বৃদ্ধার।
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হুগলির ভদ্রেশ্বরে (Bhadreshwar)। জানা গেছে, মৃতার নাম শোভনা চক্রবর্তী। ৮০ বছর বয়সি ওই বৃদ্ধা ভদ্রেশ্বর স্টেশন রোডের একটি আবাসনে থাকতেন। তিন তলার একটি ফ্ল্যাটে তিনি একাই থাকতেন বলে জানা গেছে। রবিবার সন্ধ্যা ৮টা নাগাদ হঠাৎই আবাসনের বাসিন্দা ও প্রতিবেশীরা লক্ষ্য করেন, তিনতলার একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন লেগেছে বুঝতে পেরেই ছুটে যান সকলে। বালতি করে জল এনে বাইরে থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু নেভার বদলে আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এরপর খবর দেওয়া হয় দমকলে।
ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তাঁরাই ওই ফ্ল্যাট থেকে বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাঁকে তড়িঘড়ি চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃথা দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন চাঁপদানি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের উৎপল মণ্ডল। কীভাবে ওই বৃদ্ধার ফ্ল্যাটে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভূত চতুর্দশীর রাতে বৃদ্ধা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ছিলেন। তার থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে সত্যিই প্রদীপের আগুন, নাকি শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে তা ফরেনসিক পরীক্ষার আগে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা।
সলমন রুশদির একটি চোখ নষ্ট, অকেজো হাতও! নিউ ইয়র্কের সেই ছুরি হামলায় চরম ক্ষতি লেখকের