Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

গরু পাচার কাণ্ডে অনুব্রতকে জেরা করতে আসছে ইডি, দিল্লি নিয়ে যাওয়া হবে কি তাঁকেও

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় (Cattle smuggling case) অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জিজ্ঞাসাবাদ করার জন্য আজ বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে আসছে ইডির আধিকারিকরা। এনফোর্সমেন্ট ডিরেক্

গরু পাচার কাণ্ডে অনুব্রতকে জেরা করতে আসছে ইডি, দিল্লি নিয়ে যাওয়া হবে কি তাঁকেও

শেষ আপডেট: 17 November 2022 06:25

দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় (Cattle smuggling case) অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জিজ্ঞাসাবাদ করার জন্য আজ বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে আসছে ইডির আধিকারিকরা।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল আজ অনুব্রতকে জেরা করার জন্য আসানসোলে আসছেন বলে জানা গেছে। এর আগে গত ১৭ অক্টোবর গরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোলে এসে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু এরপরেই ২১ অক্টোবর আইনি জটিলতার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর গত ৪ নভেম্বর তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদন মঞ্জুর করে আদালত।

সায়গলকে গ্রেফতার করার মাসখানেকের মধ্যেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে আসার ঘটনা ভাবাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাঁকেও এরপর দিল্লি নিয়ে যাওয়া হবে কিনা সেই প্রশ্নই দানা বাঁধছে সকলের মনে।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গত ১১ই আগস্ট বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর থেকে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। গত ১১ নভেম্বর মামলার শুনানিতে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। সেদিন অনুব্রতকে আসানসোল আদালতে পেশ করা হলে তাঁর জামিনের বিরোধিতা করতে ববি হাকিমের মন্তব্যকে হাতিয়ার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি জনসভায় অনুব্রতকে খাঁচাবন্দি বাঘ বলে সম্বোধন করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যাকে হাতিয়ার করে আদালতে অনুব্রতকে প্রভাবশালী বলে দাবি করে সিবিআই। এরপরেই তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত।

ববির মন্তব্যকে হাতিয়ারি করে অনুব্রতর জামিনের বিরোধিতা করল সিবিআই


```