Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

প্রাথমিক শিক্ষককে হুঁশিয়ারির জের, উদয়ন গুহর নামে থানায় অভিযোগ শিক্ষক সংগঠনের

দ্য ওয়াল ব্যুরো: দিনহাটার সভা থেকে কলকাতায় আন্দোলনরত এক প্রাথমিক শিক্ষককে হুঁশিয়ারি দেওয়ায় বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল একটি শিক্ষক সংগঠন। বুধবার উদয়ন গুহ হুমকি দেন, জেলায় ফিরলেই ওই শিক্ষক ও তাঁর বাবাকে আটকে রাখবেন এলাকা

প্রাথমিক শিক্ষককে হুঁশিয়ারির জের, উদয়ন গুহর নামে থানায় অভিযোগ শিক্ষক সংগঠনের

শেষ আপডেট: 5 December 2019 17:05

দ্য ওয়াল ব্যুরো: দিনহাটার সভা থেকে কলকাতায় আন্দোলনরত এক প্রাথমিক শিক্ষককে হুঁশিয়ারি দেওয়ায় বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল একটি শিক্ষক সংগঠন। বুধবার উদয়ন গুহ হুমকি দেন, জেলায় ফিরলেই ওই শিক্ষক ও তাঁর বাবাকে আটকে রাখবেন এলাকার তৃণমূল কর্মীরা। এ জন্যই বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কোচবিহার জেলার উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওই অভিযোগপত্রে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সম্পর্কে বলা হয়েছে, “এক প্রকাশ্য পথসভায় ন্যায্য বেতনের দাবিতে ও অবৈধ ভাবে বদলিপ্রাপ্ত শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে অনশনকারী প্রাথমিক শিক্ষককে আক্রমণ ও গুণ্ডাবাহিনী দিয়ে আটকে রেখে হেনস্থা করার হুমকি দেন। এ ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখেন।” তাঁর মন্তব্যের নিন্দা করেছে ওই শিক্ষক সংগঠনটি। দিনহাটার চৌপথী এলাকায় মঙ্গলবার রাতে একটি পথসভা করেন উদয়নবাবু। সেখানেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা ওই প্রাথমিক শিক্ষক ও তাঁর পরিবারকে প্রকাশ্যে হুমকি দেন উদয়নবাবু। বলেন, “ওই শিক্ষকের বাবা আমার সহযোগিতায় দিনহাটার চওড়াহাট এলাকায় একটি ঘর নিয়েছেন। আমার সহযোগিতা নেবেন আবার আন্দোলনও করবেন, দুটো চলবে না। তৃণমূলের কর্মীরা ওই শিক্ষক ও তাঁর বাবাকে বাড়িতে ঢুকতে দেবেন না।” তাঁর কথায়, “শান্ত উদয়ন গুহকে দেখেছেন। কম কথা বলা উদয়ন গুহকে দেখেছেন। কিন্তু শান্ত মানুষও অশান্ত হয়। গোখরো সাপ কথায় কথায় ছোবল মারে। কিন্তু কিং কোবরা মারে না। কিং কোবরা যখন ছোবল মারে হাতিতেও সহ্য করতে পারে না। কিং কোবরার ছোবলে হাতিও মারা যায়।” প্রায় তিন সপ্তাহ ধরে বেতন কাঠামো-সহ চার দফা দাবিতে সল্টলেকে বিকাশভবনের সামনে আন্দোলন শুরু করেছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। শুরু হয়েছে অনশনও। রাজ্যে মোট ৪৮ হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন। বিকাশ ভবনের সামনের অবস্থানে যোগ দিয়েছেন প্রায় ১৫ হাজার শিক্ষক। অনশন করছেন ৪৬ জন। তাঁদের মধ্যে রয়েছেন আট মহিলা। গত জুলাই মাসে দীর্ঘ অনশনের পর জয় পেয়েছিলেন প্রাথমিক শিক্ষকরা। দাবি ছিল গ্রেড পে বাড়াতে হবে। শেষমেশ আন্দোলনের তীব্রতার সামনে মাথা ঝোঁকাতে হয় সরকারকে। ২৬০০ টাকা থেকে বেড়ে প্রাথমিক শিক্ষকদের গ্রেড হয় ৩৬০০ টাকা। এরপরেই শুরু হয় পার্শ্বশিক্ষকদের আন্দোলন। তিন সপ্তাহ কেটে গেলেও এখনও সরকারের তরফে কোনও সাড়া মেলেনি। তাই আন্দোলনের আঁচও বাড়ছে। এই পরিস্থিতিতেই ওই শিক্ষককে হুমকি দেন দিনাহাটার বিধায়ক। এখানেই থেমে না থেকে দিনহাটার বাসিন্দাদেরও হুমকি দিয়েছিলেন উদয়নবাবু। বলেছিলেন, “এতেও আছি, ওতেও আছি, এর থেকে সরতে হবে। কার সঙ্গে থাকবেন ঠিক করুন। যে কোনও একটা দিক বেছে নিন। হয় আমাদের দিকে থাকুন অথবা ওদিকে থাকুন। এদিকেও আছেন, আবার ওদিকেও আছেন, একসঙ্গে দুটো চলবে না।”

```