Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

'সিতরাং'-এর প্রভাবে রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে, বৃষ্টি কি আজই!

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস (weather forecast) অনুযায়ী রবিবার সকালেই আমূল বদলে গেল দক্ষিণবঙ্গের (West Bengal) আবহাওয়া। গত কয়েকদিনের ঝকঝকে আকাশ বা কড়া রোদ উধাও। বেলা বাড়তে অল্পস্বল্প রোদের দেখা মিললেও সাতসকালের আকাশ ছিল মেঘে ঢাকা। 'সিতরাং' (

'সিতরাং'-এর প্রভাবে রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে, বৃষ্টি কি আজই!

শেষ আপডেট: 23 October 2022 06:43

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস (weather forecast) অনুযায়ী রবিবার সকালেই আমূল বদলে গেল দক্ষিণবঙ্গের (West Bengal) আবহাওয়া। গত কয়েকদিনের ঝকঝকে আকাশ বা কড়া রোদ উধাও। বেলা বাড়তে অল্পস্বল্প রোদের দেখা মিললেও সাতসকালের আকাশ ছিল মেঘে ঢাকা। 'সিতরাং' (Sitrang)-এর প্রভাবেই রবিবারের আবহাওয়ায় এমন পরিবর্তন, বলছেন আবহাওয়াবিদরা।

শনিবার আবহাওয়া দফতর জানিয়েছিল, 'সিতরাং'-এর প্রভাবে রবিবার থেকেই বৃষ্টি (rain) শুরু হতে পারে। আর কালীপুজোর দিন সেই বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গবাসীর জন্য স্বস্তির খবর একটাই, বর্তমানে এই নতুন ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে। মঙ্গলবার, অর্থাৎ কালীপুজোর পরেরদিন সেখানেই ল্যান্ডফল হতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু এতে দুর্যোগ পুরোপুরি কাটবে না। নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আর সবথেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের মূল প্রভাব পড়বে মূলত তিন জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। পরোক্ষভাবে প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে। আগামী সোমবার ও মঙ্গলবার অর্থাৎ ২৪ ও ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর কোথাও ভারী থেকে অতি ভারী, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে দফতর।

এই দু'দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ২৫ তারিখ বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে সেদিন এই তিন জেলার পাশাপাশি ভারী বৃষ্টি হবে নদিয়া জেলাতেও। আর এই দু'দিন কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবার বিকেল থেকে সেই বৃষ্টি প্রায় কমেই যাবে বলে চলে।

তবে শুধু বৃষ্টি নয়, পূর্বাভাস রয়েছে ঝোড়ো হাওয়ারও। সোমবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূলে ৪৫-৬৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ৩০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে হাওয়া। মঙ্গলবার আরও বাড়বে ঝোড়ো হাওয়ার বেগ। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৮০-১০০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। আর বাকি চার জেলায় সেই হাওয়ার গতিবেগ থাকবে ৪০-৬০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, দুর্যোগের সময় অভাব হবে না পানীয় জলের


```