Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

রাজীবের বিরুদ্ধে তদন্তে নবান্ন? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার

দ্য ওয়াল ব্যুরো: সদ্য বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার পর সপ্তাহ ঘোরেনি। এরই মধ্যে নাম না করে সম্ভবত তাঁর উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা থেকে অনেকে মনে করছ

রাজীবের বিরুদ্ধে তদন্তে নবান্ন? ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার

শেষ আপডেট: 3 February 2021 15:58

দ্য ওয়াল ব্যুরো: সদ্য বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তার পর সপ্তাহ ঘোরেনি। এরই মধ্যে নাম না করে সম্ভবত তাঁর উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা থেকে অনেকে মনে করছেন, রাজীবের বিরুদ্ধে তদন্তে নামতে পারে নবান্ন। কী বলেছেন মমতা? এদিন আলিুপুরদুয়ারে দলের কর্মিসভায় বক্তৃতা দেন তৃণমূলনেত্রী। বক্তৃতার প্রায় শেষ দিকে তিনি বলেন, বন-সহায়ক পদে নিয়োগে কারসাজি হয়েছে। অনেক অভিযোগ পেয়েছি। এক জন সে সব করে বিজেপিতে পালিয়ে গিয়েছে। রাজ্য সরকার তা নিয়ে তদন্ত করছে। আরও পড়ুন: রাজীবের হুমকি মাননীয়াকে, 'মেসেজ ফাঁস করে দেব' নিয়োগ-দুর্নীতির ‘কেঁচো খুড়তে গিয়ে কেউটে’ শুভেন্দু অধিকারী তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতিটা সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যাঁরা ভোগী তাঁরা দল ছেড়েছেন। যাঁরা ত্যাগী তাঁরা তৃণমূলে রয়ে গিয়েছেন। এদিনও আলিপুরদুয়ারে মমতা বলেন, ভোগীরা ভোগ করতে বিজেপিতে গিয়েছে। তাঁর মোদ্দা কথা, এঁরা দুর্নীতি করে নিজেদের পিঠ বাঁচাতে বিজেপিতে গিয়েছেন। মমতার এই মন্তব্য নিয়ে রাজীব এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। বুধবার রাজীবের একটি জনসভা রয়েছে, সেখানেই তিনি এর জবাব দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে। রাজীবের এক ঘনিষ্ঠ নেতা এদিন বলেন, বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতি হয়েছে তা কি রাজীব বিজেপিতে যাওয়ার পর মনে পড়ল! অন্যদিকে সিপিএমের এক রাজ্য নেতা বলেন, তার মানে চুরি করলেও তৃণমূলে থেকে গেলে কোনও তদন্ত হবে না। বিজেপিতে গেলেই চোর ডাকাত!

```