দ্য ওয়াল ব্যুরো: আর ঘণ্টা দেড়েক পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। বাংলা থেকে এবার চারজনকে মন্ত্রিসভায় স্থান দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাদ পড়ছেন বর্তমান দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী রায়চৌধুরী।
মোদী মন্ত্রিসভায় এই রদবদলকে কোনও গুরুত্ব দিচ্ছেন না মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপধ্যায়। তবে বাবুল ও দেবশ্রীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সামান্য খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, শুনছিলাম ওঁরা (বাবুল এবং দেবশ্রী) নাকি বাদ পড়ছে। ওঁরা এখন খারাপ হয়ে গেল!
কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তিনি বলেন, 'বিজেপির নো ভিসন নো মিশন। ওনলি পলিটিকস।' এরপর মুখ্যমন্ত্রীর সংযোজন, '২০২৪ (পরের লোকসভা ভোট) লস্ট কেস ফর বিজেপি।'