Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

১১ হাজার ভোল্টেজ তারে জড়িয়ে গেল বাস, তড়িদাহত ১৯ জন যাত্রী

দ্য ওয়াল ব্যুরো: বাঁক ঘুরতেই বিপত্তি। প্রায় ১১ হাজার ভোল্টেজ তারে জড়িয়ে গেল বাস। আতঙ্কে চিৎকার করে উঠলেন যাত্রীরা। শুক্রবার দুপুরের দিকে আতঙ্ক ছড়াল ময়নাগুড়িতে। তড়িদাহত হয়ে জখম অন্তত ১৯ জন বাস যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড

১১ হাজার ভোল্টেজ তারে জড়িয়ে গেল বাস, তড়িদাহত ১৯ জন যাত্রী

শেষ আপডেট: 25 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাঁক ঘুরতেই বিপত্তি। প্রায় ১১ হাজার ভোল্টেজ তারে জড়িয়ে গেল বাস। আতঙ্কে চিৎকার করে উঠলেন যাত্রীরা। শুক্রবার দুপুরের দিকে আতঙ্ক ছড়াল ময়নাগুড়িতে। তড়িদাহত হয়ে জখম অন্তত ১৯ জন বাস যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ির উল্লারডাবরি এলাকায় জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। বাস ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ফলে বাসটি ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোলে। হাই ভোল্টেজ তারে জড়িয়ে যায় বাসের সামনের অংশ। জখম হন চালক-সহ কয়েক জন। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার লোকজন। খবর যায় পুলিশ ও দমকলের কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন দমকল কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও অবধি ১৯ জনের জখম হওয়ার খবর মিলেছে। তাঁদের মধ্যে ৫ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের ময়নাগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

```