
শেষ আপডেট: 3 July 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিজেপির টিকিট পেয়েছেন ভাসুর। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে ময়দানে নেমেছেন ছোট ভাইয়ের স্ত্রী। বেলিয়া গ্রামে এখন দু'জনকেই নিয়ে চর্চা শুরু হয়েছে।
মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের ১০৫ নম্বর বুথে এবার তৃণমূলের থেকে টিকিট পেয়েছেন রীতা ঘোষ। সাধারণ গৃহবধূ রীতার বেশিভাগে সময় কাটে সংসারের কাজ নিয়ে। তবে সেই সমস্ত কাজের ফাঁকেও রাজনীতি নিয়ে যথেষ্ট চর্চা রয়েছে তাঁর। এই পঞ্চায়েত ভোটের তাঁর সঙ্গে বিজেপির হয়ে লড়াতে চলেছেন ভাসুর সুধীর ঘোষ। দুই যুযুধান পক্ষের লড়াই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়।
স্থানীয়রা সূত্র জানা গেছে, সুধীরবাবু পারিবারিক জমিতে চাষবাস করে পরিবারের রুটিরোজি চালান। ঘোষ পরিবারে আগে সকলের একসঙ্গে থাকতেন। সন্তান-সন্ততিদের আসার পর সংসার বড় হতে থাকায় হাঁড়ি আলাদ হয়ে যায়। এখন স্বামীকে নিয়ে রীতাদেবী শ্বশুরবাড়ির কাছেই অন্য একটি বাড়িতে থাকেন। তবে আত্মীয়তা কোনও ভাটা পড়েনি। বিপদে-আপদে, পরিবারিক অনুষ্ঠানে সব সময় পাশে থাকেন তাঁরা। তবে সংসারে শান্তি থাকলেও এই লড়াইটা রাজনৈতিক মতাদর্শে দুই প্রার্থী মানছেন।
রীতা ঘোষ তিনি জানালেন, রাস্তায় যেতে আসতে দাদার সঙ্গে দেখা হয় দাদাকে যতটুকু সম্মান করবার ততটাই করি। ভোট চাইতে যাওয়ার ক্ষেত্রে দাদার নামে কোন কুৎসা বা অপপ্রচার তিনি করেন না। শুধুমাত্র দলীয় কর্মসূচি তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করেন।
ভাসুর সুধীর ঘোষ জানান, ভোটের ময়দানে তাঁরা রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে লড়াইয়ে নেমেছেন। ভাইয়ের পরিবারের সঙ্গে কোনও অশান্তি বা ঝগড়াঝাঁটি নেই। তবে ভাসুরের বাড়িতে গিয়ে রীতাদেবীর প্রচার সারলেও ভাসুর সুধীর ঘোষ তিনি ভাইয়ের বাড়িতে যাননি।
একদিকে স্বামী অন্যদিকে ছোট জা ভোটে দাঁড়িয়েছেন। পরিবারের দুই সদস্যে ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ানোয় কঠিন পরীক্ষায় পড়েছেন সুধীরবাবুর স্ত্রী মনিমা ঘোষ। মুখে তাঁর জাকেই ভোট দেবেন বললেও মতাদর্শ গত দিক থেকে স্বামীর পাশে দাঁড়াবেন এমনটাই জানালেন। এবার ভাসুর ও ছোট ভাইয়ের স্ত্রীর লড়াই দেখতে আগামী ৮ জুলাইয়ের অপেক্ষায় রয়েছে গোটা গ্রাম।
জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর এসকর্ট ভ্যান! দুধের গাড়ির সংঘর্ষ