Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

১০ হাজার টাকায় টেলিস্কোপ! দাঁতনের গ্রামে চন্দ্রযান-৩ এর অবতরণ দেখার আয়োজন

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যেই চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। চন্দ্রযানের সেই অবতরণ দেখার জন্য স্বল্প খরচে শক্তিশালী টেলিস্কোপ (Powerful telescope) বানিয়ে ফেলেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের নত

১০ হাজার টাকায় টেলিস্কোপ! দাঁতনের গ্রামে চন্দ্রযান-৩ এর অবতরণ দেখার আয়োজন

শেষ আপডেট: 19 August 2023 10:30

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে আর কয়েকদিনের মধ্যেই চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। চন্দ্রযানের সেই অবতরণ দেখার জন্য স্বল্প খরচে শক্তিশালী টেলিস্কোপ (Powerful telescope) বানিয়ে ফেলেছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের নতুন বাজারের বাসিন্দা সন্দীপ সিং!

দাঁতন হাইস্কুল ও জাহালদা হাইস্কুলের কম্পিউটার বিভাগের আংশিক সময়ের শিক্ষক সন্দীপের দাবি, “আমার তৈরি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখা যাবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর অবতরণ!” তাঁর আরও দাবি, নিজের এই শক্তিশালী টেলিস্কোপ (Powerful telescope) দিয়ে ইতিমধ্যেই শনির বলয়, চাঁদের ভেতরে থাকা গহ্বরগুলি স্পষ্ট দেখতে পেয়েছেন। এমনকী নিজের তৈরি টেলিস্কোপ দিয়ে মেপেছেন চাঁদের ব্যাসও!

পিভিসি পাইপ ও বিভিন্ন জায়গা থেকে লেন্স জোগাড় করে ‘গ্যালিলিয়ান’, ‘নিউটনিয়ান’ সহ চার ধরনের টেলিস্কোপ বানিয়েছেন তিনি। সন্দীপ জানান, সবচেয়ে বড় টেলিস্কোপটি তৈরি করতে তাঁর প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। বাকিগুলির ক্ষেত্রে খরচ কিছুটা কম।  সন্দীপের কথায়, “মহাকাশে নিত্যদিন নানা মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে। সেসব দেখার জন্য শক্তিশালী টেলিস্কোপ প্রয়োজন। তার দামও অনেক। তারপরই বিকল্প টেলিস্কোপ তৈরির ভাবনা।”

চন্দ্রযান-৩ (Chandrayaan 3) এর অবতরণের পাশাপাশি ২৭ অগস্ট দেখা যাবে শনির বলয়‌ও। ওই দিন পৃথিবীর ঠিক সোজাসুজি আসবে শনি। সন্দীপ বলেন, আমাদের মফঃস্বলের জেলায় মহাকাশ নিয়ে বহু ছেলেমেয়ে কৌতূহলী। তাঁদের অতি সহজে মহাজাগতিক দৃশ্যগুলি দেখতে সাহায্য করবে আমার এই টেলিস্কোপ। হাতে মাত্র আর কয়েকটা দিন। চন্দ্রযান-৩ এর অভিযান দেখতে তাই দাঁতনের গ্রামে রীতিমতো ভিড় বাড়ছে কৌতুহলী মানুষের।

আরও পড়ুন: কলকাতা পুরসভায় তুলকালাম কাণ্ড, হাতাহাতিতে শাসক ও বিরোধী কাউন্সিলররা, বুলডোজার হানার জের


```