
শেষ আপডেট: 28 May 2019 16:23
তা হলে কি মুনমুন সেনও এবার পদ্ম-শিবিরের পথে? প্রতিক্রিয়া জানতে অনুপম হাজরা ও মুনমুন সেনকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাঁদের দু'জনেরই ফোন সুইচড অফ পাওয়া গেছে।
অনুপম এবং মুনমুন, দু'জনেই গত বার তৃণমূলের সাংসদ ছিলেন। অনুপম দলবদল করলেও, মুনমুন তৃণমূল ছেড়ে যাননি। তবে দু'জনেরই কেন্দ্র বদল হয়েছিল। চোদ্দোর ভোটে সুচিত্রা-কন্যাকে বাঁকুড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদীয় রাজনীতির বটবৃক্ষ তথা বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়াকে হারিয়ে দিয়েছিলেন মুনমুন। কিন্তু এ বার তাঁর কেন্দ্র বদল করেন দিদি। তাঁকে দাঁড় করানো হয় আসানসোলে। বিপরীতে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আর বিজেপি অনুপমকে বোলপুর থেকে এনে দাঁড় করায় যাদবপুরে। সেখানে তাঁর বিপরীতে ছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী।
সোশ্যাল মিডিয়ায় 'বিতর্কিত' বা জল্পনা তৈরির পোস্ট অবশ্য অনুপমের এই প্রথম নয়। বলা ভাল, সোশ্যাল মিডিয়ায় আলটপকা পোস্টের জন্যই অনুপমকে তৃণমূল বহিষ্কার করেছিল। তবে এ দিনের পোস্ট প্রায় সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। আগামী দিনে কী হয়, এখন সেটাই দেখার।
তবে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠতেই পোস্টটি সরিয়ে নেন অনুপম হাজরা। কিন্তু আবার খানিক পরে ফের একটি পোস্ট করেন নিজের প্রোফাইলে। এবার তিনি লেখেন, "অন্তত দু'জন প্রাক্তন সাংসদ, সাত জন এমএলএ, ৩০ জন কাউন্সিলর এবং টলিউডের ছ'জন সেলিব্রিটি আগামী এক মাসের মধ্যে বিজেপি-তে নাম লেখাতে চলেছে।"
দেখুন সেই পোস্ট।
https://www.facebook.com/100034520296851/posts/145977796562896/?app=fbl
অনুপমের এই দ্বিতীয় পোস্টে ফের ঘনিয়ে ওঠে জল্পনা। মনে করা হয়, আগের পোস্টটি তা হলে নেহাৎ চমক ছিল না। কিছু একটা ইঙ্গিত পেয়েই সে কথা ফেসবুকে জানিয়েছিলেন অনুপম। পরে হয়তো দলের উঁচু তলার নির্দেশে সরিয়ে নেন পোস্ট। কিন্তু তার পরেই ফের পোস্ট করেন তিনি।