Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

রূপান্তরকামী মহিলাকে শ্লীলতাহানির দু'দিন পরেও অধরা অভিযুক্তরা, খড়দহ থানায় বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দু'দিন আগে প্রকাশ্য রাস্তার উপর এক রূপান্তরকামী মহিলাকে (transgender woman) শ্লীলতাহানির (molest) অভিযোগে এবার উত্তাল হল খড়দহ (Khardah)। বুধবার রাতে ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পার

রূপান্তরকামী মহিলাকে শ্লীলতাহানির দু'দিন পরেও অধরা অভিযুক্তরা, খড়দহ থানায় বিক্ষোভ

শেষ আপডেট: 20 October 2022 02:28

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দু'দিন আগে প্রকাশ্য রাস্তার উপর এক রূপান্তরকামী মহিলাকে (transgender woman) শ্লীলতাহানির (molest) অভিযোগে এবার উত্তাল হল খড়দহ (Khardah)। বুধবার রাতে ৪৮ ঘণ্টা কেটে যাওয়ার পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় খড়দহ থানার (Police Station) সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন অন্যান্য রূপান্তরকামী মহিলারা। তাঁরা যে নিরাপত্তার অভাব বোধ করছেন, সে কথাও পুলিশকে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

বুধবার থানার সামনে দাঁড়িয়ে সরাসরি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন সেই রূপান্তরকামী মহিলারা। তাঁদের দাবি, ৪৮ ঘণ্টা কেটে গেলেও পুলিশ এখনও অবধি একজনকেও ধরতে পারেনি। পুলিশের কাজে যথেষ্ট গাফিলতি চোখে পড়ছে। তাঁরা শুধু দেখছি-দেখব বলেই আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদিকে অপরাধীরা সবাই চোখের সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি তাঁদের। এমনকী খুনের হুমকিও দেওয়া হচ্ছে।

একজন রূপান্তরকামী মহিলা সরাসরি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন করেন, 'তাঁরা রূপান্তরকামী বলেই কি তাঁদের নিরাপত্তা নিয়ে কোনও মাথাব্যথা নেই!' ঘেরাও-বিক্ষোভ চলাকালীন একজন রূপান্তরকামী মহিলা সংবাদমাধ্যমে জানান, 'পাড়ার মোড়ে মোড়ে জুয়ার ঠেক বসছে, মদের আসর চলছে। আমরা রাস্তা দিয়ে গেলে টোন কাটছে, নোংরামি করছে। আজ মন্টি রায়ের সঙ্গে যা হয়েছে, কাল সেটা আমার সঙ্গে কিংবা অন্য কারও সঙ্গেও হতে পারে। পুলিশ কি তখনও দেখছি-দেখব বলেই কাটাবে!'

যদিও তদন্তে গাফিলতির অভিযোগ মানতে নারাজ খড়দহ থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকার বলেন, 'তদন্তে গাফিলতির কোনও প্রশ্নই নেই। অপরাধ যারা করেছে তাদের শাস্তি হবেই।' এরপর অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি। শেষ অবধি আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন ওই রূপান্তরকামী মহিলারা।

বাবার মৃত্যুশোকে বাড়ি ছেড়েছিলেন, ৪ বছর পর ‘শ্রদ্ধা’র সাহায্যে ঘরে ফিরলেন ক্যানিংয়ের বীণা


```