Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

দিঘায় হোটেলের সুইমিং পুলে ডুবে গেল একরত্তি! ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: দিঘায় (Digha) ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু শিশুকন্যার। এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর বাবা মা। ঘটনাটি ঘটেছে গত ১৫ অক্টোবর। মৃত শিশুকন্যার বাবা অভিজিৎ পা

দিঘায় হোটেলের সুইমিং পুলে ডুবে গেল একরত্তি! ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

শেষ আপডেট: 24 October 2021 08:37

দ্য ওয়াল ব্যুরো: দিঘায় (Digha) ঘুরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু। হোটেলের সুইমিং পুলে ডুবে মৃত্যু শিশুকন্যার। এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত শিশুর বাবা মা। ঘটনাটি ঘটেছে গত ১৫ অক্টোবর। মৃত শিশুকন্যার বাবা অভিজিৎ পাল তা নিয়ে রবিবার হোটেল কর্তৃপক্ষের অসহযোগিতা ও সুইমিং পুলের নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে দিঘা থানায় অভিযোগ দায়ের করেছেন। ১৪ তারিখ দিঘায় ঘুরতে এসেছিলেন অভিজিৎ পাল, শ্রীপর্ণা পাল ও তাঁদের সাত বছরের মেয়ে আদিত্রী পাল। সঙ্গে ছিলেন বন্ধুবান্ধবরাও। শিলিগুড়ি থেকে দিঘা ঘুরতে এসেছিলেন তাঁরা। নিউ দিঘায় সমুদ্রের কাছে বেসরকারি একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। প্রথমদিনই হোটেলের সুইমিং পুলের কাছে চলে যা আদিত্রী, সকলের অলক্ষ্যে। তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। দেখা যায়, সুইমিং পুলের জলে পড়ে গেছে সে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষ শিশুটির মায়ের গাফিলতির দিকেও আঙুল তুলেছেন।

```