
শেষ আপডেট: 28 May 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সাতটি বিশ্ববিদ্যালয় এখন উপাচার্যহীন (7 universities have no vice chancellor)। একমাসের বেশি উপাচার্য নেই কলকাতা ও দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের (universities)। শনিবার থেকে উপাচার্যহীন (vice chancellor) হয়ে পড়েছে সিধো কানহো বিরসা, কল্যাণী, বর্ধমান, সংস্কৃত ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়।

বিকাশ ভবন অর্থাৎ উচ্চশিক্ষা দফতরের সদর অফিস এই ব্যাপারে অন্ধকারে। যদিও উচ্চশিক্ষা দফতরের সুপারিশ পেলে উপাচার্যদের নিয়োগ করে থাকেন আচার্য-রাজ্যপাল। রাজভবনের কর্তারা উপাচার্য নিয়োগ নিয়ে কিছুই জানাতে পারেননি। শোনা যাচ্ছে রাজ্যপাল বেশ কিছুদিনের জন্য শহরের বাইরে থাকতে পারেন। ফলে তিনি না ফেরা পর্যন্ত উপাচার্য পদ পূরণে সমস্যা হতে পারে।

বর্তমান রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস রাজ্যের উপাচার্যদের তিন মাসের জন্য অস্থায়ীভাবে নিয়োগ করেছিলেন। তাঁদের মেয়াদ শেষ হয়ে আসছে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের। তাঁদের নতুন করে মেয়াদ বৃদ্ধি ছাড়া কার্যত কোনও উপায় নেই বলেই শিক্ষামহলের অভিমত।
স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য আদালতের রায় মেনে রাজ্য সরকার সম্প্রতি সার্চ কমিটি গঠনের পদ্ধতি পুনর্গঠন করেছে। তাতে আদালতের রায় মেনে যেমন ইউজিসি-র প্রতিনিধিকে রাখার সংস্থান করা হয়েছে, তেমনই রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রতিনিধিকেও। কমিটির নয়া কাঠামো মেনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে আলাদা আলাদা সার্চ কমিটি গড়তে তবে। তাতে অনেক সময় যাবে। ফলে অস্থায়ী হিসাবে বর্তমান উপাচার্যদের মেয়াদ বৃদ্ধি ছাড়া উপায় নেই বলেই মনে করা হচ্ছে। কিন্তু সরকারি স্তরে এখনও সেই প্রক্রিয়া শুরু হয়নি বলে জানা গিয়েছে।
চার কুড়মি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, জোরদার আন্দোলন জঙ্গলমহলে