Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

চাকুলিয়ায় মারা গেলেন অগ্নিদগ্ধ পরিবারের আরও দুই সদস্য

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: চাকুলিয়ায় অগ্নিকাণ্ডে জখম একই পরিবারের অন্য দুই সদস্যেরও মৃত্যু হল। বুধবারই আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল পরিবারের কর্তা আইনুল হকের(৬০)। গভীর রাতে মৃত্যু হয় আইনুলের স্ত্রী মজিবুন্নেসা বিবি (৫০) ও মেয়ে নিলোফার খাত

চাকুলিয়ায় মারা গেলেন অগ্নিদগ্ধ পরিবারের আরও দুই সদস্য

শেষ আপডেট: 7 November 2019 07:44

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: চাকুলিয়ায় অগ্নিকাণ্ডে জখম একই পরিবারের অন্য দুই সদস্যেরও মৃত্যু হল। বুধবারই আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল পরিবারের কর্তা আইনুল হকের(৬০)। গভীর রাতে মৃত্যু হয় আইনুলের স্ত্রী মজিবুন্নেসা বিবি (৫০) ও মেয়ে নিলোফার খাতুনের (২০)। মঙ্গলবার রাতে বাইরে থেকে ঘরের শিকল আটকে আগুন দিয়ে একই পরিবারের সবাইকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় চাকুলিয়া থানার নিজামপুর ২ গ্রাম পঞ্চায়েতের খোসরায়। গভীর রাতে দাউদাউ করে ওই বাড়িতে আগুন জ্বলতে দেখে ছুটে গিয়েছিলেন এলাকার মানুষ। পরে দমকল ও পুলিশ এসে বাড়ির ভিতর থেকে আইনুল হকের দগ্ধ দেহ পায়। তাঁর স্ত্রী ও মেয়েকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁদের পাঠানো হয় বিহারের পূর্ণিয়ায়। সেখানেই হাসপাতালে গভীর রাতে মারা যান তাঁরা। ঘটনার খবর পেয়ে বুধবারই ওই গ্রামে যান চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর। ওই পরিবারকে কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন বিধায়ক। ওই পরিবারের আত্মীয়রাও একই অভিযোগ করে মূল অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

```