Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

নেচে গেয়ে হিঙ্গলগঞ্জে জমজমাট প্রচার নুসরতের

বিমল বসু, বসিরহাট : একেবারে সুন্দরবন লাগোয়া যোগেশগঞ্জ। তখন দুপুর প্রায় সাড়ে বারোটা। হুডখোলা জিপে করে হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জে তিনি যখন নামলেন তখন মঞ্চের অদূরেই মাদলের বোলের সঙ্গে তাল মিলিয়ে নাচের তালে পা ফেলছেন আদিবাসী মহিলারা। নিরাপত্

নেচে গেয়ে হিঙ্গলগঞ্জে জমজমাট প্রচার নুসরতের

শেষ আপডেট: 6 April 2019 11:17

বিমল বসু, বসিরহাট : একেবারে সুন্দরবন লাগোয়া যোগেশগঞ্জ। তখন দুপুর প্রায় সাড়ে বারোটা। হুডখোলা জিপে করে হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জে তিনি যখন নামলেন তখন মঞ্চের অদূরেই মাদলের বোলের সঙ্গে তাল মিলিয়ে নাচের তালে পা ফেলছেন আদিবাসী মহিলারা। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে হেঁটে এসে নুসরতও পা মেলালেন তাঁদের সঙ্গে। পর্দার মানুষকে একটু ছোঁয়ার জন্য তখন হুড়োহুড়ি ভিড়। তারমধ্যেই দিব্যি নাচের পরিসর তৈরি করে নিলেন বসিরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী। আবার মঞ্চে উঠে হাতে মাইক ধরে জনতাকে উদ্দেশ করে গাইলেন “তোমাদের হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না।” এরই ফাঁকে ছোট্ট রাজনৈতিক বক্তৃতা। https://www.youtube.com/watch?v=JTEki9vuyWs হিঙ্গলগঞ্জে জমজমাট প্রচার সেরে নুসরত গেলেন হাসনাবাদের পাটালিখানপুরে। তারপর নদী পেরিয়ে ভবানীপুর। শুক্রবার দিনভর ঘুরে মোট তিনটি জনসভা করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে।

```