Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

হাওড়ার সাহসী যুবকদের সম্মান জানাল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : স্ত্রী-রোগ বিশেষজ্ঞ দেবীশঙ্কর দে কে অপহরণ করে বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। মুক্তিপণ নিতে আসা অপহরণকারীদের ধরে ফেলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। উদ্ধার হন অপহৃত চিকিৎসক।  সোমবারের

হাওড়ার সাহসী যুবকদের সম্মান জানাল পুলিশ

শেষ আপডেট: 24 December 2019 12:21

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : স্ত্রী-রোগ বিশেষজ্ঞ দেবীশঙ্কর দে কে অপহরণ করে বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। মুক্তিপণ নিতে আসা অপহরণকারীদের ধরে ফেলেন স্থানীয় ক্লাবের সদস্যরা। উদ্ধার হন অপহৃত চিকিৎসক।  সোমবারের এই ঘটনার পর  সাহসিকতার জন্য চ্যাটার্জিহাট থানা এলাকার দশের পল্লি ক্লাবের সদস্যদের সম্মান জানাল হাওড়া সিটি পুলিশ। ক্লাবের ৫ জন সদস্যের হাতে মঙ্গলবার প্রশংসা পত্র তুলে দিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার গৌরব শর্মা। তিনি বলেন, “ক্লাবের সদস্যরা যে ভাবে আইনকে হাতে না নিয়ে পুলিশকে সাহায্য করেছে তা নজিরবিহীন। এভাবেই অন্যান্য ক্লাবগুলোও পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসুক।” পুলিশ তাঁদের সম্মানিত করায় তাঁরা আরও উৎসাহ পেলেন বলে জানান ওই ক্লাব সদস্যরা। সোমবার সকাল দশটা নাগাদ আমতা থেকে অপহরণ করা হয় চ্যাটার্জিহাট থানার অন্তর্গত রামচরণ শেঠ রোডের বাসিন্দা স্ত্রী-রোগ বিশেষজ্ঞ দেবীশঙ্কর দে কে। তারপরেই ফোন আসে তাঁর স্ত্রীর মোবাইলে। দাবি করা হয়, ৫০ লক্ষ টাকা মুক্তিপণ। তাঁদের বাড়ির সেই কথোপকথন কানে এসেছিল দশের পল্লি ক্লাবের এক সদস্যের। ক্লাবে গিয়ে বিষয়টা জানান তিনি। তৎপর হয়ে ওঠেন ক্লাবের সদস্যরা। চারপাশে সজাগ দৃষ্টি রাখা শুরু করেন ক্লাবের সদস্যরাও। ততক্ষণে ওই চিকিৎসকের বাড়ির লোকেদের সঙ্গে ২০ লক্ষ টাকায় রফা করে অপহরণকারীরা। সেটা অবশ্য তখনও জানেন না ক্লাবের সদস্যরা। কিন্তু ওই এলাকায় মোবাইল ফোন হাতে দুই অচেনা যুবককে ঘুরতে দেখে ও তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় দু’জনকে ধরে ফেলে ক্লাবে নিয়ে যান তাঁরা। ক্লাবের এক সদস্য কৌশিক দত্ত বলেন, “ক্লাবে নিয়ে তাঁদের জেরা করতেই বেরিয়ে পড়ে আসল ঘটনা। ওই দু’জন জানায়, তারা মুক্তিপণের টাকা নিতে এসেছিল। বাকিরা ওই চিকিৎসককে অপহরণ করে আমতার দিকে নিয়ে গেছে। আমাদের চাপে দু’জন ওই অপহরণকারীদের বলে টাকা হাতে এসে গেছে। চিকিৎসককে যেন ছেড়ে দেওয়া হয়।” এরপরেই আমতার কাছে রাস্তায় নামিয়ে দেওয়া হয় ওই চিকিৎসককে। পুলিশের সাহায্যে বাড়ি ফেরেন তিনি। ইতিমধ্যে ওই দুই দুষ্কৃতীকেও পুলিশের হাতে তুলে দেন দশের পল্লি ক্লাবের সদস্যরা।

```