Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

প্যারাগ্লাইডার ভেঙে কালিম্পঙে মৃত নেপালের যুবক

দ্য ওয়াল ব্যুরো: প্যারাগ্লাইডার নিয়ে নিশ্চিন্তেই উড়েছিলেন যুবক।  কিন্তু মাঝ আকাশে বাধল বিপত্তি। প্যারাগ্লাইডার দু'টুকরো হয়ে মাটিতে পড়ে মৃত্যু হল যুবকের। শনিবার বিকেলে ঘটনাটা ঘটেছে কালিম্পঙের ডেলো এলাকায়। মৃত যুবকের নাম পুরুষোত্তম তিমিলসি

প্যারাগ্লাইডার ভেঙে কালিম্পঙে মৃত নেপালের যুবক

শেষ আপডেট: 23 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্যারাগ্লাইডার নিয়ে নিশ্চিন্তেই উড়েছিলেন যুবক।  কিন্তু মাঝ আকাশে বাধল বিপত্তি। প্যারাগ্লাইডার দু'টুকরো হয়ে মাটিতে পড়ে মৃত্যু হল যুবকের। শনিবার বিকেলে ঘটনাটা ঘটেছে কালিম্পঙের ডেলো এলাকায়। মৃত যুবকের নাম পুরুষোত্তম তিমিলসিনা (২২)। বাড়ি নেপালের পোখরায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পুরুষোত্তমের সঙ্গে তাঁদেরই দলের আরও এক যুবকও প্যারাগ্লাইডিং করছিলেন। তবে তিনি নিরাপদেই নীচে নেমেছেন। কালিম্পং থানার শীর্ষ আধিকারিক শুভাশিস চাকী জানিয়েছেন,  ২০ জনের একটি দল এ দিন কালিম্পঙে বেড়াতে এসেছিলেন। তাঁরা সবাই একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। পুরুষোত্তম ও আরও একজনের প্যারাগ্লাইডিং করার নেশা ছিল। তাঁরা ডেলো এলাকার একটি প্যারাগ্লাইডিং সংস্থার সঙ্গে যোগাযোগ করে এ দিন আকাশে ওড়ার পরিকল্পনা করেন। একজন নিরাপদে নামলেও, ফেঁসে যান পুরুষোত্তম। তাঁর প্যারাগ্লাইডারটি ভেঙে পড়ে। এক টুকরো আটকে যায় গাছের ডালে, অপর অংশ পড়ে একটি বাড়ির ছাদে।  আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনার পর ওই সংস্থার প্যারাগ্লাইডিং বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর জিটিএ বোর্ডের চেয়ারম্যান বিময় তামাঙ্গ কালিম্পঙে প্যারাগ্লাইডিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।  

```