বিদ্বজ্জনদের গ্রেফতার, সরব শঙ্খ ঘোষ
দ্য ওয়াল ব্যুরো: এক ফ্যাসিস্ট সরকারের আমলে যা ঘটার কথা, তাই ঘটছে। আমাদের আরও দুর্বিপাকের জন্য প্রস্তুত থাকতে হবে। এই বলে বুদ্ধিজীবীদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন কবি শঙ্খ ঘোষ।
আরও পড়ুন : সুবোধ সরকার: কবি ও অধ্যাপক ভারাভারা রাও
শেষ আপডেট: 29 August 2018 10:41
দ্য ওয়াল ব্যুরো: এক ফ্যাসিস্ট সরকারের আমলে যা ঘটার কথা, তাই ঘটছে। আমাদের আরও দুর্বিপাকের জন্য প্রস্তুত থাকতে হবে। এই বলে বুদ্ধিজীবীদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন কবি শঙ্খ ঘোষ।
মঙ্গলবার পুণে পুলিশ দিল্লি, ফরিদাবাদ, হায়দরাবাদ, রাঁচি-সহ দেশের ১০টি স্থানে মানবাধিকারকর্মী, কবি ও দলিত আন্দোলনের কর্মীদের বাড়িতে হানা দেয়। বিশিষ্ট তেলুগু কবি ভারভারা রাও সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা করা হয়েছে। অভিযোগ, তাঁরা ভীমা কোরেগাঁওয়ের হিংসায় উস্কানি দিয়েছিলেন। ভারভারা রাওয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে ।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই ঘটনায় তীব্র প্ৰতিক্ৰিয়া জানিয়েছেন। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। ইতিহাসবিদ রোমিলা থাপার অবিলম্বে মামলা তুলে নেওয়ার যাবেন জানিয়েছেন সুপ্রিম কোর্টে।

এর পরে সরাসরি কেন্দ্রীয় সরকারকে ফ্যাসিস্ট বলে নিন্দা করেছেন শঙ্খ ঘোষ। অতীতে নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধেও প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। পরে তৃণমূলের জমানাতেও তিনি নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন।