Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পার্থর হাত ধরে তৃণমূলে পরেশ, কিন্তু পঞ্চায়েত সেই বামেদেরই

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: 'বাম জমানার খাদ্যমন্ত্রীদের নাম বলো?' সাধারণ জ্ঞানে এ প্রশ্ন এলে কজন ঠিকঠাক জবাব দিতে পারবেন সন্দেহ রয়েছে! কিন্তু মাত্র এই কদিনেই কোচবিহারের বাম নেতা পরেশ অধিকারী ফের সেলিব্রিটি। শুধু কোচবিহার নয়, তাঁর মাহাত্ম্য

পার্থর হাত ধরে তৃণমূলে পরেশ, কিন্তু পঞ্চায়েত সেই বামেদেরই

শেষ আপডেট: 25 August 2018 11:09

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার'বাম জমানার খাদ্যমন্ত্রীদের নাম বলো?' সাধারণ জ্ঞানে এ প্রশ্ন এলে কজন ঠিকঠাক জবাব দিতে পারবেন সন্দেহ রয়েছে! কিন্তু মাত্র এই কদিনেই কোচবিহারের বাম নেতা পরেশ অধিকারী ফের সেলিব্রিটি। শুধু কোচবিহার নয়, তাঁর মাহাত্ম্য নতুন করে ছড়িয়েছে গোটা বঙ্গে। কারণ একে তো ফরওয়ার্ড ব্লকের সিংহ ছেড়ে তিনি ঘাস ফুল প্রতীকের পতাকা হাতে তুলে নিয়েছেন। শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়ের পৌরোহিত্যে শাসক দলে যোগ দিয়েছেন। তার পরদিনই কাকতালীয় ভাবে তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম উঠে গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার মেধা তালিকার ওয়েট লিস্টে।

আরও পড়ুন- পরেশের মেয়ের নাম লিস্টে ছিল না, প্রমাণ আছে? স্কুল সার্ভিস নিয়ে রাগত জবাব পার্থর

তার পরই হই হই ব্যাপার! কিন্তু পরেশবাবু তো তৃণমূলে এলেন, তাঁর নিজের এলাকায় পঞ্চায়েত বোর্ড এলো না শাসক দলের দখলে। পরেশবাবুর খাস তালুক বলে পরিচিত মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েত। এক সময় এমনটাই কথিত ছিল যে, এই গ্রাম পঞ্চায়েতের সবাই নাকি পরেশবাবুর কথাতেই ওঠেন বসেন। তাই নিজের ভবিষ্যৎ ভেবে পরেশবাবু যেমন তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন, তেমনই তৃণমূলের হিসেবও ছিল স্পষ্ট। কিন্তু পরেশবাবু এলেই তাঁর অনুগামীরাও আসবেন, এই হিসেবটা ধাক্কা খেল শনিবার। মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের দখল নিল বামফ্রন্ট। প্রধান হলেন ফরওয়ার্ড ব্লকের সুনীল বর্মন ও উপপ্রধান সিপিএমের জোৎস্না বর্মন।

আরও পড়ুন- Exclusive: তৃণমূলে নাম লেখাতেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর মেয়ের নাম উঠল স্কুল সার্ভিসের তালিকায়

নিজতরফ গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৯টি। তারমধ্যে ফরওয়ার্ড ব্লক ৩ টি,  সিপিএম ২ টি, কংগ্রেস ১টি আসন পায়।  তৃণমূল কংগ্রেস পেয়েছিল একটি এবং বিজেপি দুটি আসন। এ দিন ফরওয়ার্ড ব্লক ও সিপিএমকে সমর্থন করে কংগ্রেস। ফলে পিছু হটতে হল তৃণমূলকে। স্থানীয় বাম নেতৃত্ব জানিয়েছেন, পরেশবাবু দল পরিবর্তন করলেও মানুষ বামফ্রন্টের সঙ্গেই রয়েছেন। যাঁরা এতদিন তাঁকে ভালবাসতেন তাঁরাও এ বার তাঁর সঙ্গ ছেড়েছেন। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন https://www.youtube.com/watch?v=RFaPN_4vv8Q  

```