সাইকেল কেনার জমানো টাকা কেরলের ত্রাণে দিল অনুপ্রিয়া, বদলে পেল সাইকেল উপহার
দ্য ওয়াল ব্যুরো: চার বছর ধরে একটু একটু করে টাকা জমাচ্ছিল ৮ বছরের অনুপ্রিয়া। ইচ্ছে একটা সাইকেল কেনার। জমেও ছিল নয় হাজার টাকা।
তামিলনাড়ুর ভিঝুপুরমে এই ছোট্ট শিশুটি সেই পুরো টাকাই দান করে দিতে চেয়েছিল কেরলের বন্যাপীড়িতদের জন্য। মেয়ের এই ইচ্ছে
শেষ আপডেট: 21 August 2018 11:45
দ্য ওয়াল ব্যুরো: চার বছর ধরে একটু একটু করে টাকা জমাচ্ছিল ৮ বছরের অনুপ্রিয়া। ইচ্ছে একটা সাইকেল কেনার। জমেও ছিল নয় হাজার টাকা।
তামিলনাড়ুর ভিঝুপুরমে এই ছোট্ট শিশুটি সেই পুরো টাকাই দান করে দিতে চেয়েছিল কেরলের বন্যাপীড়িতদের জন্য। মেয়ের এই ইচ্ছে শুনে খুশিই হয়েছিলেন প্রাইভেট টিউশন করা তাঁর বাবা কে সি শনমুগানাথন। সঙ্গে সঙ্গে এই টাকার ডিমান্ড ড্রাফট করে তিনি দান করে দেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
ছোট্ট অনুপ্রিয়ার এই দানের কথা জানাজানি হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। স্বভাবতই অনেকেই অনুপ্রাণিত হন অনুপ্রিয়ার এই কাজে।
তাঁর কথা জানতে পারে প্রখ্যাত সাইকেল নির্মাতা হিরো সাইকেলও। তামিলনাড়ুর এই ছোট্ট শিশুটিকে একটি সাইকেল উপহার দেওয়ার কথা ঘোষণা করে তারা। সঙ্গে এই নয় হাজার টাকা অনুপ্রিয়াকে ফিরিয়েও দিতে চায় তারা।
তবে সাইকেল নিলেও, টাকা দেওয়ার প্রস্তাব নাকচ করে দেন অনুপ্রিয়ার বাবা। তাঁর বক্তব্য, ছোট থেকেই বাচ্চাদের টাকা জমানোর অভ্যেস করানো উচিত।
কেরল বন্যা নিয়ে ফেসবুক টুইটারের পোস্টে দাপাদাপি করে ত্রাণের বেলায় দাঁত কপাটি দেখানো অনেকের মুখেই অনুপ্রিয়া যেন এক সপাট থাপ্পড়।