Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পেট্রাপোল সীমান্তে বাংলাদেশীর কাছে উদ্ধার ৬ টি সোনার বিস্কুট

দ্য ওয়াল ব্যুরো : বিএসএফের কাছে খবর ছিল, পেট্রাপোল সীমান্ত দিয়ে সোনা পাচারের চেষ্টা হতে পারে । সেইমতো পেট্রাপোলে কড়া নজর রেখেছিল বিএসএফ । বুধবার সকাল ১১ টা বেজে ২৫ মিনিটে বিএসএফ কর্মীরা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক

পেট্রাপোল সীমান্তে বাংলাদেশীর কাছে উদ্ধার ৬ টি সোনার বিস্কুট

শেষ আপডেট: 8 August 2018 14:50

দ্য ওয়াল ব্যুরো : বিএসএফের কাছে খবর ছিল, পেট্রাপোল সীমান্ত দিয়ে সোনা পাচারের চেষ্টা হতে পারে । সেইমতো পেট্রাপোলে কড়া নজর রেখেছিল বিএসএফ । বুধবার সকাল ১১ টা বেজে ২৫ মিনিটে বিএসএফ কর্মীরা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করেন । তার প্যান্টের পিছনের পকেটে কালো প্ল্যাস্টিক দিয়ে মোড়া অবস্থায় সোনার বিস্কুট পাওয়া যায় । বাংলাদেশীর নাম মহম্মদ জয়নুল আবেদিন । বয়স ৫১ । বাংলাদেশের যশোর জেলায় বড় আছরা গ্রামে বাড়ি । তার কাছে ছটি সোনার বিস্কুট ছিল । তাদের মোট ওজন ৬৯৯.৮৪ গ্রাম । ভারতীয় মুদ্রায় তার দাম ২১ লক্ষ ৩৮ হাজার ১১ টাকা । জয়নুলকে পেট্রাপোলে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে ।

```