Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

হলদিবাড়িতে ফ্ল্যাট তৈরি, কিন্তু চাবি নিলেন না সাবেক ছিটের বাসিন্দারা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: স্থায়ী ঠিকানা তৈরি। কিন্তু শেষ মুহূর্তে হলদিবাড়িতে ফ্ল্যাটের চাবি বিতরণ অনুষ্ঠান বয়কট করলেন সাবেক ছিটের বাসিন্দারা। দিনভর অপেক্ষার পর মঙ্গলবার রাতে তাঁদের অস্থায়ী শিবিরে গিয়েও চাবি নেওয়ার জন্য বোঝালেন প্রশাসনের ক

হলদিবাড়িতে ফ্ল্যাট তৈরি, কিন্তু চাবি নিলেন না সাবেক ছিটের বাসিন্দারা

শেষ আপডেট: 20 November 2019 05:01

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: স্থায়ী ঠিকানা তৈরি। কিন্তু শেষ মুহূর্তে হলদিবাড়িতে ফ্ল্যাটের চাবি বিতরণ অনুষ্ঠান বয়কট করলেন সাবেক ছিটের বাসিন্দারা। দিনভর অপেক্ষার পর মঙ্গলবার রাতে তাঁদের অস্থায়ী শিবিরে গিয়েও চাবি নেওয়ার জন্য বোঝালেন প্রশাসনের কর্তারা। কিন্তু জট কাটেনি এখনও। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে প্রশাসন। ছিটের বাসিন্দাদের দাবি, ছিটমহলবাসীর পুনর্বাসনের জন্য দেওয়া কোনও প্রতিশ্রুতি রাখেনি রাজ্য সরকার। আর এই অভিযোগ তুলেই ফ্ল্যাটের চাবি নেওয়ার অনুষ্ঠান বয়কট করলেন সাবেক ছিটের বাসিন্দারা। ২০১৫ সালে ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের ভেতরে থাকা ভারতীয় সাবেক ছিট থেকে ৯৬ টি পরিবার হলদিবাড়িতে আসে। এতদিন কৃষি ফার্মের অস্থায়ী শিবিরে রাখা হয়েছিল তাঁদের। গত শনিবার ফ্ল্যাট বিলির জন্য লটারি করতে হলদিবাড়ি সীমান্ত ভবনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান-সহ অন্যান্যরা। মঙ্গলবার, ফ্ল্যাটের চাবি বিলির জ‌ন্য একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান বয়কট করেন ৯৬টি পরিবারে্র সমস্ত সদস্য। প্রশাসনের তরফে দফায় দফায় চেষ্টা করা হলেও চাবি নিতে অস্বীকার করে তাঁরা। অস্থায়ী শিবিরের বাসিন্দা বাবলু রায় বলেন, ‘‘সোমবার কোচবিহারে মুখ্যমন্ত্রীর জানান, হলদিবাড়িতে ২৪কোটি ৪১লক্ষ টাকা খরচ করে ১২০টি ফ্ল্যাট নির্মাণ করেছে প্রশাসন। কিন্তু আদপে ফ্ল্যাট তৈরি হয়েছে ১০৪টি। ছিটমহল বিনিময় চুক্তির সময় আমাদের পুনর্বাসনের জন্য পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা, এবং গবাদি পশু দেওয়ার কথা ছিল। সে সব কিছুই পাইনি আমরা। এই সমস্ত প্রতিশ্রুতি পালন হলে তবেই ফ্ল্যাটের চাবি নেব আমরা।’’ বুধবার সকাল পর্যন্ত জট কাটার কোনও সম্ভাবনা দেখা যায়নি।

```