Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

গাড়ি থামিয়ে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড খড়দহ থানার দুই পুলিশকর্মী

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ম ভাঙার অজুহাতে বেআইনিভাবে টাকা তোলার (taking bribe) অভিযোগে সাসপেন্ড (suspended) করা হল খড়দহ (Khardaha) থানার দুই পুলিশ আধিকারিককে (police officer)। সাব-ইন্সপেক্টর সুজয় সরকার ও কনস্টেবল

গাড়ি থামিয়ে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড খড়দহ থানার দুই পুলিশকর্মী

শেষ আপডেট: 22 September 2022 06:35

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ম ভাঙার অজুহাতে বেআইনিভাবে টাকা তোলার (taking bribe) অভিযোগে সাসপেন্ড (suspended) করা হল খড়দহ (Khardaha) থানার দুই পুলিশ আধিকারিককে (police officer)। সাব-ইন্সপেক্টর সুজয় সরকার ও কনস্টেবল তাপস দাসকে সাসপেন্ড করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

সূত্রের খবর, সোদপুরের কাছে বিটি রোডের উপর একটি দুধের গাড়িকে থামিয়ে সেটির কাগজপত্র দেখতে চায় ওই সব ইন্সপেক্টর এবং কনস্টেবল। গাড়িটির কাগজপত্রে কিছু ভুল ছিল। এরপরেই গাড়িটিকে কেস না দিয়ে তার বদলে নগদ টাকা দাবি করে অভিযুক্ত দুই পুলিশকর্মী। গাড়িচালকের সঙ্গে সেই মতো রফাও করে নেয় দুজন।

কিন্তু এরপরেই খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে পুরো বিষয়টি জানান গাড়িটির মালিক। তাঁর অভিযোগের ভিত্তিতে খড়দহ থানার সাব-ইন্সপেক্টর সুজয় সরকার ও কনস্টেবল তাপস দাসের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সেই তদন্তে দোষী প্রমাণিত হয় দুজন। এরপরেই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করে দেওয়া হয়।

সূত্রের খবর, মানুষের মনে পুলিশ আধিকারিকদের বিষয়ে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার তাগিদেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুম্বই রোডে গাড়ি পরীক্ষার সময় ভয়াবহ দুর্ঘটনা! লরির চাকায় পিষে মৃত ৩


```