Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

প্রেমে না হয় ধাক্কা, তাই বলে কুপিয়ে মারতে হবে মেয়েটাকে? নিজেকেও মারার চেষ্টা যুবকের

 দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : প্রেমিকার সঙ্গে অন্য যুবকের সম্পর্ক তৈরি হওয়ার কথা কানে এসেছিল তাঁর। তাই নিয়ে বিবাদের জেরে একবার আত্মহত্যারও চেষ্টাও করেছিলেন। সফল হননি। এ বার প্রেমিকাকে কুপিয়ে মেরে ফের আত্মহত্যার চেষ্টা হাঁসখালির যুবকের। তাঁর নাম

প্রেমে না হয় ধাক্কা, তাই বলে কুপিয়ে মারতে হবে মেয়েটাকে? নিজেকেও মারার চেষ্টা যুবকের

শেষ আপডেট: 13 July 2019 10:17

 দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : প্রেমিকার সঙ্গে অন্য যুবকের সম্পর্ক তৈরি হওয়ার কথা কানে এসেছিল তাঁর। তাই নিয়ে বিবাদের জেরে একবার আত্মহত্যারও চেষ্টাও করেছিলেন। সফল হননি। এ বার প্রেমিকাকে কুপিয়ে মেরে ফের আত্মহত্যার চেষ্টা হাঁসখালির যুবকের। তাঁর নাম নরেন বিশ্বাস। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে মৃত্যু হয়েছে রত্না মল্লিকের (২৫)। জানা গেছে, নদিয়ার হাঁসখালি থানার মুড়াগাছা মিলননগর এলাকায় বাড়ি রত্না ও নরেনের। তাঁদের দু জনের মধ্যে বছর চারেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। নরেনের বাড়ির লোক এমনটাই দাবি করলেও রত্নার পরিবার কিন্তু দাবি করেছে, এই সম্পর্কের কথা তারা জানতেন না। নরেনের পরিবারের অভিযোগ, প্রায় চার বছর আগে থেকে রত্নার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় নরেনের। কিন্তু কিছুদিন আগে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নরেনের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেন রত্না। এই ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েন নরেন। দু- দু'বার বিষ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন তিনি। অভিযোগ, শুক্রবার সন্ধেবেলা বন্ধুর বাড়ি যাচ্ছিলেন রত্না। সে সময় মুড়াগাছা এলাকার মিলননগরে একটি নির্জন ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপায় নরেন। তারপর ওই অস্ত্র দিয়ে নিজেকেও ক্ষত বিক্ষত করে। রত্নার চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। তাঁরাই রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় রত্নার। ডাক্তাররা জানিয়েছেন নরেনের অবস্থাও আশঙ্কাজনক। হাঁসখালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

```