Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

‘দেহ শুদ্ধিকরণ করতে হবে,’ মহিলার নগ্ন ছবি তুলে ধৃত তান্ত্রিক

দ্য ওয়াল ব্যুরো:  হেনস্থা করেছিলেন আগেই। এর পর দীর্ঘদিন ধরেই চলছিল ব্ল্যাকমেল করার কাজ। নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার নামে মহিলাকে নানা ভাবে উত্যক্ত করছিলেন এক তান্ত্রিক। শেষে পুলিশের জালে পড়েন তিনি। ঘটনাটা রায়গঞ্জের সুভাষনগর এলাকার। পুল

‘দেহ শুদ্ধিকরণ করতে হবে,’ মহিলার নগ্ন ছবি তুলে ধৃত তান্ত্রিক

শেষ আপডেট: 8 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  হেনস্থা করেছিলেন আগেই। এর পর দীর্ঘদিন ধরেই চলছিল ব্ল্যাকমেল করার কাজ। নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার নামে মহিলাকে নানা ভাবে উত্যক্ত করছিলেন এক তান্ত্রিক। শেষে পুলিশের জালে পড়েন তিনি। ঘটনাটা রায়গঞ্জের সুভাষনগর এলাকার। পুলিশ জানিয়েছে, ধৃত তান্ত্রিকের নাম লিটন চক্রবর্তী। এলাকায় জ্যোতিষী হিসেবে নাম আছে তাঁর। হাত দেখাতে এলাকারই এক মহিলা তাঁর কাছে যান। তখনই তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ মহিলার। বয়ানে মহিলা জানিয়েছেন, জ্যোতিষী তাঁকে বলেন তিনি তন্ত্রবিদ্যাতেও পারদর্শী। এর পর হাত দেখে তাঁকে জানান, তাঁর দেহ নাকি অশুদ্ধ হয়ে গেছে। মন্ত্রপাঠ করে শুদ্ধিকরণ করতে হবে। তার জন্য মহিলাকে পাশের একটি ঘরে নগ্ন হয়ে অপেক্ষা করতে বলেন লিটন। মহিলা জানিয়েছেন, আপত্তি সত্ত্বেও সেটা করতে রাজি হয়ে যান তিনি। অভিযোগ, সেই সময়েই তান্ত্রিক তাঁর বেশ কিছু ছবি ও ভিডিও তোলেন। বাধা দিলে হুমকি দেন। মহিলা কোনও রকমে পালিয়ে নিজের বাড়ি ফিরে আসেন। পুলিশ জানিয়েছে, তান্ত্রিকের কাছ থেকে তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। মহিলার অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবারই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। আজ, শুক্রবার তাঁকে রায়গঞ্জ আদালতে তোলা হয়। পাঁচ দিনের পুলিশি হেফাজত চাইলেও অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```