Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সুপ্রিম কোর্টে 'সাময়িক স্বস্তি' নিশীথের, 'হাইকোর্টে শুনানি না হওয়া পর্যন্ত পদক্ষেপ নয়'

সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুক্রবার দেশের শীর্ষ আদালত জানায়, হাইকোর্টে শুনানি না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না!

সুপ্রিম কোর্টে 'সাময়িক স্বস্তি' নিশীথের, 'হাইকোর্টে শুনানি না হওয়া পর্যন্ত পদক্ষেপ নয়'

শেষ আপডেট: 12 January 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুক্রবার দেশের শীর্ষ আদালত জানায়, হাইকোর্টে শুনানি না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না!

২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানোর অভিযোগ ওঠে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। পুলিশে দায়ের করা অভিযোগে জানানো হয়, নিশীথ প্রামাণিকের নির্দেশেই ওই ব্যক্তিকে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ২২৬ ধারায় মামলা রুজু করা হয়। এ ব্যাপারে নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

তারপরই দেখা যায় নিশীথ ছোটেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। রক্ষাকবচ চেয়ে মামলা করেন অমিত শাহের ডেপুটি। গত ৪ জানুয়ারি, বৃহস্পতিবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশয়ারির ডিভিশন বেঞ্চ তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয়। তবে মামলার শুনানি এখনও চলছে সার্কিট বেঞ্চে।

হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা শুরু করেন নিশীথ। সেই আশঙ্কা থেকেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। সেদিনের শুনানিতে রাজ্যের থেকে রিপোর্টও তলব করে শীর্ষ আদালত। বিচারপতি নিশীথের আইনজীবীকে প্রশ্ন করেছিলেন, রক্ষাকবচ চেয়ে কেন হাইকোর্টে যাচ্ছেন না তাঁর মক্কেল। 

জবাবে নিশীথের আইনজীবী বলেছিলেন যে, তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শুনানির দিন বারবার পিছিয়ে যাচ্ছে তাই সুপ্রিম কোর্টে এসেছেন। শুক্রবার সেই মামলার শুনানিতে নিশীথের আইনজীবী জানান, সার্কিট বেঞ্চে মামলার শুনানি জানুয়ারি মাসের শেষে হতে পারে। ততদিন তাঁর মক্কেলকে রক্ষাকবচ দেওয়া হোক। যদিও রাজ্যের তরফে আপত্তি জানানো হয়।

শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানায়, হাইকোর্টে যতদিন না শুনানি শেষ হচ্ছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এই ব্যাপারে এখনই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। হাইকোর্টের কাছে আবেদন করা হচ্ছে তারা যেন সবদিক খতিয়ে দেখে আগামী শুনানিতে সিদ্ধান্ত নেয়।


```