
শেষ আপডেট: 10 July 2019 10:18
হাথরাসের থানার অফিসার প্রবেশ রাণা বলছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ (অস্বাভাবিক বিকৃত অপরাধ), ১১ (জন্তুদের সাথে নিষ্ঠুরতা) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
চেন্নাইয়েও একই ঘটনা ঘটেছে কদিন আগে। চারটে কুকুর ছানাকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছিল। বছর তিরিশের ভাস্কর শহরের মাভারভরায় থাকেন। সিটিসিভিতে ১৪ই মার্চই দেখা যায় ভাস্করকে কুকুর ছানাদের সাথে নিষ্ঠুর অত্যাচার চালিয়ে নিজের পাশবিক যৌনতা প্রকাশ করতে। সাই বিগনেশ পশু অধিকার নিয়ে কাজ করেন, তিনি পুলিশের কাছে অভিযোগ করেন ২৭ শে মার্চ। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ভাস্করকে।
এর আগে ২০১৮ তে কলকাতাতেই লেকটাউনে রাস্তার একটি কুকুরকে ঘরে নিয়ে গিয়ে বিকৃতকাম এক ব্যাক্তি অত্যাচার চালায়। তাকে গ্রেফতার করেছিল পুলিশ। ২০১৮ তেই নাইজেরিয়ার উগো গ্রামে একটি গর্ভবতী ছাগলকে ধর্ষণ করে এক ২০ বছরের যুবক। বিহারেও মদ্যপের হাতে ধর্ষণের শিকার হয় এক গর্ভবতী ছাগল। আবার গত বছর জুলাই মাসে হারিয়ানায় এক গর্ভবতী ছাগলকে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরে তদন্তে নেমে আট জনকে গ্রেফতার করে পুলিশ।
সব মিলিয়ে ‘পাশবিক’ আর ‘মানবিক’ শব্দ দুটোর সংজ্ঞা কোথাও যেন গুলিয়ে যাচ্ছে। অবলা জীবগুলো বুঝতেও পারছে না তাদের অপরাধটা কী!