
শেষ আপডেট: 24 December 2018 12:54
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টা পরেই সারা বিশ্ব জুড়ে শুরু হবে উৎসব। কারও কাছে বড়দিন। কারোও কাছে ক্রিসমাস। উৎসবের আমেজে মাতবেন আট থেকে আশি সকলেই। ধর্মীয় মতে উৎসব অবশ্য খ্রিস্টানদের। কিন্তু এই উৎসবে মেতে ওঠেন দুনিয়ার প্রায় সব মানুষই। কেক খাওয়া থেকে শুরু করে ক্রিসমাস ট্রি এবং রঙবেরঙের আলো দিয়ে ঘর সাজানো, সাজো সাজো রব এখন চতুর্দিকে।
তবে এই সবকিছুর মধ্যে ক্রিসমাসের মূল আকর্ষণ সান্তাক্লজ। কেউ বলেন তিনি বাস্তবে আছেন। কারও মতে সান্তা নিছকই একটা কল্পনা। কথিত আছে বয়স্ক এই ব্যক্তি সারাবছর থাকেন প্রবল ঠান্ডার দেশে। তবে ক্রিসমাসের কদিন আগে থেকেই বেরিয়ে পড়েন নিজের স্লেজ গাড়ি চড়ে। সঙ্গে থাকে একখানা ঝোলা। আর সেই ঝোলাতেই লুকিয়ে থাকে সবার পছন্দের জিনিস। বাচ্চা থেকে প্রাপ্ত বয়স্ক, সান্তার প্রতি আকর্ষণ কিন্তু কারোও কম নয়। ক্রিসমাসের আগে লুকিয়ে এসে মোজার ভিতর সান্টা কী কী উপহার রেখে যাবেন তা জানতে আগ্রহী হয়ে থাকে খুদেরা।
কিন্তু কখনও ভেবেছেন এই সান্তাক্লজের প্রতি কারোও যৌন আকর্ষণ থাকতে পারে? কোনও মহিলা সান্তাক্লজকে প্রেমিক হিসেবে ভাবতে পারেন?
হ্যাঁ পারেন। অন্তত সমীক্ষা তাই বলছে। BeNaughty.com-এর পরিসংখ্যান অনুযায়ী প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন সান্তাক্লজের প্রতি আকৃষ্ট। শতাংশে এর পরিমাণ ২০%। Pornhub-এর সাইটেও গত কয়েক বছরে‘Santa’s helper’ এবং ‘Santa’ -সার্চ অপশানে এই দু'টো শব্দ ছিল সবচেয়ে ব্যবহৃত। গবেষণা বলছে যদি আপনি সান্তার প্রতি যৌন ভাবে আকৃষ্ট হন, তাহলে জানবেন আপনার সান্তাফিলিয়া (Santaphilia) হয়েছে।
কী এই সান্তাফিলিয়া (Santaphilia)?
সেক্স বা যৌনতা নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁরা বলছেন এই সান্তাফিলিয়া বাস্তবে সম্ভব। কোনও কাল্পনিক বিষয় এটা নয়। কিন্তু সান্তাফিলিয়া বোঝার আগে সাধারণ মানুষকে আগে বুঝতে হবে 'ফেটিশ সেক্স' কী? ফেটিশ সেক্স হলো সেই ধরনের যৌন আকর্ষণ বা আবেদন যেখানে অদ্ভুত কোনও জিনিসের প্রতি আপনার যৌন আকর্ষণ জন্মাতে পারে। আর পাঁচজনের যা চরম অপছন্দের বা যে জিনিসের প্রতি কোনওভাবেই উত্তেজনা জাগে না, সেই সব জিনিসের প্রতিই যৌন ভাবে আকৃষ্ট হন কোনও কোনও মহিলা বা পুরুষ। আর সান্তাফিলিয়াও একধরণের ফেটিশ সেক্স। যেখানে আম জনতা সান্তাক্লজকে দেখেন ঠাকুরদা সুলভ একটা চরিত্রে, সেখানেই কেউ কেউ সান্তার প্রতি যৌন ভাবে আকৃষ্ট হন।
সান্তাক্লজের মধ্যে ঠিক কী কী দেখে আকৃষ্ট হন মহিলারা?
লাল রঙ আর দাড়িওয়ালা পুরুষ----এই দুইয়ের প্রতিই মহিলাদের অমোঘ টান রয়েছে। বিশ্বব্যাপী সমীক্ষা জানান দিচ্ছে যে, একটা বড় অংশের মহিলাদের পছন্দের রঙ লাল। আর ক্লিন শেভড ছেলেদের তুলনায় স্টাইলের ট্রিম করে রাখা দাড়িওয়ালা পুরুষদের ডিম্যান্ড মহিলা মহলে অনেক বেশি। আর এই দুইয়ের পরে, নারীদের অন্যতম পছন্দের পুরুষ হন তিনিই যিনি ভীষণ কেয়ারিং এবং বাচ্চাদের ভালোবাসেন।
মহিলাদের পছন্দের এই তিনটি গুণই রয়েছে সান্তাক্লজের মধ্যে। তিনি পড়েন লাল পোশাক। মুখ ভর্তি রয়েছে দাড়ি। হোক না পেকে যাওয়া সাদা দাড়ি। তবু, ক্লিন শেভড তো নন। আর বাচ্চাদের যে তিনি খুব ভালোবাসেন, তাদের কেয়ার করেন----এ কথা তো বলাই বাহুল্য। অতএব, এমন পুরুষের প্রতি কোনও মহিলার যৌন ভাবে আকৃষ্ট হওয়াটা বোধহয় মোটেও অবাস্তব নয়।