Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

কোমায় কিম জং! উত্তর কোরিয়ার দায়িত্ব নিতে পারেন তাঁর বোন

দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক মাস থেকেই অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উনের। সম্প্রতি জানা গিয়েছে কোমায় রয়েছেন তিনি। আর তিনি কোমায় চলে যাওয়ায় দেশের দায়িত্ব নিতে পারেন তাঁর বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্

কোমায় কিম জং! উত্তর কোরিয়ার দায়িত্ব নিতে পারেন তাঁর বোন

শেষ আপডেট: 24 August 2020 03:24

দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েক মাস থেকেই অসুস্থতার খবর পাওয়া যাচ্ছিল উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উনের। সম্প্রতি জানা গিয়েছে কোমায় রয়েছেন তিনি। আর তিনি কোমায় চলে যাওয়ায় দেশের দায়িত্ব নিতে পারেন তাঁর বোন কিম ইয়ো জং। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম ডায়ে জুংয়ের এক ঘনিষ্ঠ এই খবর জানিয়েছেন বলে দাবি করেছে একাধিক সংবাদপত্র। জানা গিয়েছে, কিম ডায়ে জুংয়ের ঘনিষ্ঠ তথা দক্ষিণ কোরিয়া প্রশাসনের এক আধিকারিক চ্যাং সং মিন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, উত্তর কোরিয়ার নিয়ম হল কোনও নেতা তাঁর কাজের দায়িত্ব অন্যজনকে ততক্ষণ দিতে পারেন না যতক্ষণ না তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, বা তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তাহলে কেন দায়িত্ব নিচ্ছেন কিমের বোন। চ্যাং সং মিনের কথা উদ্ধৃত করে দ্য কোরিয়া হেরাল্ড বলেছে, “আমার কাছে খবর কিম কোমায় রয়েছেন। কিন্তু তাঁর জীবন এখনও শেষ হয়নি। এখনও পর্যন্ত উত্তরাধিকার তুলে দেওয়ার পুরো প্রক্রিয়া হয়নি। তাই কিম ইয়ো জংকে সামনে আনা হচ্ছে। কারণ বেশিদিন ধরে শূন্যস্থান ফেলে রাখা সম্ভব নয়।” চ্যাং আরও জানিয়েছেন, চিনের এক গোপন অথচ নির্ভরযোগ্য সূত্রে তিনি খবর পেয়েছেন যে কিম কোমায় রয়েছেন। সাউথ কোরিয়ান ডেইলি সূত্রে খবর, সিওলের গুপ্তচর এজেন্সি প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন যে উত্তর কোরিয়ায় কিমের একটি নিয়ম নিয়ে রুদ্ধদার বৈঠক হয়েছে। সেই নিয়মে কিম ঠিক করেছিলেন, তিনি না থাকলে তাঁর খুব কাছের কয়েকজনের অধিকার থাকবে সিদ্ধান্ত নেওয়ার। এই নিয়মে কোনও পরিবর্তন করা যায় কিনা তা নিয়েই বৈঠক হয়েছে বলে খবর। গত কয়েক মাস ধরে জনসমক্ষে আসেননি উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক। তাঁর শরীর খারাপের খবর অনেক দিন ধরেই সংবাদমাধ্যমে ঘুরছিল। এমনকি এই খবরও রটে যায় যে মৃত্যু হয়েছে কিম জং উনের। যদিও তারপরেই ১১ এপ্রিল দলের পলিটব্যুরো বৈঠকে সভাপতিত্ব করতে দেখা যায় কিমকে। তারপরেই ২ মে একটি সার কারখানার উদ্বোধন করতেও দেখা যায় কিমকে। সেই ছবিও বাইরে আসে। চ্যাংয়ের দাবি, বহুদিন ধরেই অসুস্থ কিম। তিনি সুস্থ আছেন বলে উত্তর কোরিয়ার তরফে তাঁর যেসব ছবি প্রকাশ করা হয়েছে সেগুলি সব ভুয়ো বলেই দাবি করেছেন তিনি।

```