Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা প্রায় ১ লাখ, তার মধ্যেই গল্ফ খেলে সময় কাটালেন ট্রাম্প

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা সংক্রমণের সবথেকে ভয়ংকর প্রভাব পড়েছে আমেরিকায়। এই দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখ। মৃতের সংখ্যা এক লাখের কাছে। সবে লকডাউন শিথিল করে পরিস্থিতি স্বাভাবিক করার ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। তার মধ্যেই দেখা গ

আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা প্রায় ১ লাখ, তার মধ্যেই গল্ফ খেলে সময় কাটালেন ট্রাম্প

শেষ আপডেট: 24 May 2020 07:08

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা সংক্রমণের সবথেকে ভয়ংকর প্রভাব পড়েছে আমেরিকায়। এই দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখ। মৃতের সংখ্যা এক লাখের কাছে। সবে লকডাউন শিথিল করে পরিস্থিতি স্বাভাবিক করার ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। তার মধ্যেই দেখা গেল গল্ফ খেলে সময় কাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকায় লকডাউন শিথিল করা হবে। সংক্রমণের মধ্যেই অর্থনীতিকে তুলে ধরতে হবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। এর মধ্যেই এই নতুন রূপে দেখা গেল ট্রাম্পকে। শনিবার হোয়াইট হাউস থেকে নিজের গাড়ি চড়ে ওয়াশিংটনের ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে যান মার্কিন প্রেসিডেন্ট। তাঁর পরনে ছিল পোলো টি শার্ট ও মাথায় ছিল সাদা টুপি। দেখেই বোঝা যাচ্ছিল, খেলার মানসিকতা নিয়েই সেখানে গিয়েছেন তিনি। ৮ মার্চের পর এই প্রথম ওই গল্ফ ক্লাবে গেলেন ট্রাম্প। এই সপ্তাহেই ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ব্রাজিলের প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। তারপরেই তাঁর সংস্পর্শে আসা হোয়াইট হাউসের বেশ কিছু আধিকারিককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যদিও পরে প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ আসে। সম্প্রতি ট্রাম্পের করোনাভাইরাস টাস্ক ফোর্সের প্রধান ডেবরা বার্কস সাংবাদিক সম্মেলনে বলেন, " আমেরিকানদের উচিত বাইরে গিয়ে গল্ফ, টেনিস খেলে আনন্দ করা। নতুন করে অর্থনীতিকে তুলে ধরার কাজ শুরু করা। কিন্তু সবটাই ছ'ফুট দূরত্ব বজায় রেখে।" তারপরেই দেখা গেল প্রেসিডেন্ট নিজেই গল্ফ খেলতে গিয়েছেন। ট্রাম্পের এই গল্ফ খেলতে যাওয়ার সমালোচনা শুরু হয়েছে তাঁর দেশেই। সবাই বলছেন, যেখানে রোজ আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে, দেশবাসী আতঙ্কে রয়েছেন, সেখানে প্রেসিডেন্ট কোথায় মানুষের পাশে দাঁড়াবেন, তা নয় তিনি গল্ফ খেলতে যাচ্ছেন। ট্রাম্পের এই কাজ বুঝিয়ে দিচ্ছে দেশের মানুষের কতটা চিন্তা করেন তিনি। এই কাজ আদতে নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন অনেকে।

```