Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

নতুন প্রস্তাব খতিয়ে দেখেই আপত্তি প্রত্যাহার করা হয়েছে, মাসুদ প্রসঙ্গে সাফাই চিনের

দ্য ওয়াল ব্যুরো : অবশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় কূটনৈতিক জয় পেয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ লস্কর প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করেছে। তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। চিনের আপত্তিতেই এর আগে

নতুন প্রস্তাব খতিয়ে দেখেই আপত্তি প্রত্যাহার করা হয়েছে, মাসুদ প্রসঙ্গে সাফাই চিনের

শেষ আপডেট: 1 May 2019 15:28

দ্য ওয়াল ব্যুরো : অবশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বড় কূটনৈতিক জয় পেয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ লস্কর প্রধান মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করেছে। তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। চিনের আপত্তিতেই এর আগে মাসুদকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করতে পারেনি রাষ্ট্রপুঞ্জ। কিন্তু বুধবার তাদের আপত্তি তুলে নেয় চিন। নিজেদের আপত্তি তুলে নেওয়ার পিছনে কারণও জানিয়েছে বেজিং। জানানো হয়েছে, নতুন প্রস্তাব খতিয়ে দেখে চিন সিদ্ধান্ত নিয়েছে মাসুদকে গ্লোবাল টেররিস্ট ঘোষণার ব্যাপারে আপত্তি জানানোর কিছু নেই। তাই তারা নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রাষ্ট্রপুঞ্জের ঘোষণার পরে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন, “নতুন প্রস্তাব ভালো মতো খতিয়ে দেখে চিন এই সিদ্ধান্ত নিয়েছে, মাসুদকে গ্লোবাল টেররিস্ট ঘোষণার ক্ষেত্রে বাধা দেওয়ার কোনও মানে নেই। তাই চিন নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে।” তিনি আরও বলেন, “১২৬৭ কমিটিতে মাসুদকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করার ব্যাপারে যে প্রস্তাব দেওয়া হয়, তাতে কী কারণে তাঁকে নিষিদ্ধ করা উচিত, তার সব কারণ বলা ছিল। চিন সবসময় মনে করে কোনও রকমের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। তাই সব কিছু খতিয়ে দেখার পরেই নিজেদের আপত্তি তুলে নেওয়া হয়েছে।” অবশ্য এই বক্তব্যের পরেও জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে পাকিস্তানকে সাধুবাদ জানিয়েছে চিন। বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “আমি একটা ব্যাপার সবার নজরে আনতে চাই। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ে একটা বিরাট ভূমিকা নিয়েছে পাকিস্তান। জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের এই লড়াইয়ে সবসময় তাদের পাশে রয়েছে চিন।” পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহার। সম্প্রতি পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর কনভয়ের উপর হামলার ঘটনাতে দায় স্বীকার করেছিল জইশ ই মহম্মদ। বস্তুত তার পর থেকেই মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করার জন্য রাষ্ট্রপুঞ্জের উপর চাপ বাড়িয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিল বেজিং। আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন বারবার মাসুদকে গ্লোবাল টেররিস্ট ঘোষণার দাবি জানালেও একমাত্র চিনের বাধার ফলেই সিদ্ধান্ত ঘোষণা হচ্ছিল না। পুলওয়ামা হামলার কয়েকদিনের মধ্যেই ফ্রান্স রাষ্ট্রপুঞ্জের ১২৬৭ স্যাংশন কমিটিতে মাসুদের বিরুদ্ধে প্রস্তাব আনে। নিরাপত্তা পরিষদে যে ১৫ টি দেশ সদস্য, তারা ওই স্যাংশন কমিটিরও সদস্য। ফ্রান্স ওই কমিটিতে মাসুদের বিরুদ্ধে প্রস্তাব পেশ করার পর আপত্তি তোলার জন্য ১০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা যে দিন শেষ হচ্ছে, ঠিক সেইদিন, অর্থাৎ ১৩ মার্চ চিন আচমকাই বলে, তাড়াহুড়ো করে কারও বিরুদ্ধে প্রস্তাব পাশ করানো ঠিক নয়। ব্যাপারটা নিয়ে আরও আলোচনা হোক। চিনের এই আচরণে অসন্তুষ্ট হয় সারা বিশ্ব। অভিযোগ ওঠে পাকিস্তানকে বাঁচানোর জন্যই মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দিচ্ছে চিন। তারপরে এ দিন নিজেদের আপত্তি প্রত্যাহার করে নেয় তারা। কিন্তু তারপরেও চিনের বিদেশমন্ত্রকের তরফে এই বক্তব্যের পরে কূটনৈতিক মহলের মতে, খানিকটা চাপে পড়েই মাসুদকে গ্লোবাল টেররিস্ট ঘোষণার ক্ষেত্রে আপত্তি তুলেছে চিন। কিন্তু পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়ে ফের দুই দেশের আঁতাতকেই প্রকাশ্যে আনল বেজিং।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-world-masood-azhar-designated-global-terrorist-in-un/

```