Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

আলকায়দার পর এ বার 'জেএনআইএম'কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা ট্রাম্প সরকারের

দ্য ওয়াল ব্যুরো: জামাত নুসরত আল ইসলাম ওয়াল মুসলিম বা জেএনআইএম-কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকা৷ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে জেএনআইএম-কে চিহ্নিত করেছে ট্রাম্প সরকার৷ ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা মেনে জেএনআইএম-কে জঙ

আলকায়দার পর এ বার 'জেএনআইএম'কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা ট্রাম্প সরকারের

শেষ আপডেট: 6 September 2018 05:07

দ্য ওয়াল ব্যুরো: জামাত নুসরত আল ইসলাম ওয়াল মুসলিম বা জেএনআইএম-কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করল আমেরিকা৷ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হিসেবে জেএনআইএম-কে চিহ্নিত করেছে ট্রাম্প সরকার৷ ইমিগ্রেশন ও ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা মেনে জেএনআইএম-কে জঙ্গি সংগঠন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়াও বিশ্বব্যাপী সাড়া ফেলা জঙ্গি সংগঠন বা স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশনও বলা হচ্ছে একে৷ মালিতে আলকায়দার অন্যতম শাখা হিসেবে নিজেদের পরিচয় দিত জেএনআইএম৷ বিভিন্ন আত্মঘাতী বিস্ফোরণ, অপহরণে যুক্তও ছিল এই জঙ্গি সংগঠন৷ ২০১৭ সালের জুন মাসে বামাকো, মালি মালিয়ান সেনাদের উপর হওয়া হামলার দায়ও নিয়েছিল এই জঙ্গি সংগঠন৷ ২০১৮ সালে ৮ মার্চ বুরকিনা ফাসোতে হওয়া হামলার দায়ও নিয়েছিল এই জঙ্গি সংগঠন৷ জেএনআইএমের নেতৃত্বে আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ জঙ্গি নেতা ইয়াদ আগ ঘালে৷ তাকেও 'ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট' এর তকমা দিয়েছে আমেরিকা৷ ওয়াশিংটন সন্ত্রাসদমন শাখার কোঅর্ডিনেটর নাথান এ সালেস জানিয়েছেন, আলকায়দার শাখা জেএনআইএম আমেরিকার পক্ষে ক্ষতিকারক৷ মূলত এই সংগঠন থেকেই আলকায়দার আর্থিক লেনদেন হয়৷ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের পক্ষেই বিপজ্জনক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জেএনআইএম৷

```