Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলোপাথাড়ি গুলি, নিহত ২, আহত ৪

দ্য ওয়াল ব্যুরো: নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলল গুলি। বন্দুকবাজের আচমকা হামলায় নিহত হয়েছেন ২ পড়ুয়া। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার ছিল নর্থ ক্যা

নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলোপাথাড়ি গুলি, নিহত ২, আহত ৪

শেষ আপডেট: 1 May 2019 06:35

দ্য ওয়াল ব্যুরো: নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলল গুলি। বন্দুকবাজের আচমকা হামলায় নিহত হয়েছেন ২ পড়ুয়া। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার ছিল নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের শেষ দিন। তাই ক্লাস শেষের পর জমাটি কনসার্টের জন্য তোড়জোড় করছিলেন পড়ুয়ারা। কিন্তু হঠাৎই ক্যাম্পাসে ঢুকে আসে বন্দুকবাজরা। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। পড়ুয়াদের একাংশ জানিয়েছে, ক্লাস চলাকালীনই ক্যাম্পাসে গুলির শব্দ শুনতে পান তাঁরা। আমান্দো নামের এক পড়ুয়া জানিয়েছেন, “আমি ফিল্ম অ্যান্ড ড্রামা ক্লাসে ছিলাম। হঠাৎই একজন এসে জানাল ক্যাম্পাসে গুলি চলছে। আমাদের প্রফেসর তখনই প্রিন্সিপালকে খবর দেন। এরপরে পুলিশ ডাকা হয়।“ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ক্যাম্পাসে আসে পুলিশের কুইস রেসপন্স টিম। গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ব্যারিকেড করে ঘিরে ফেলে তারা। এরপর হাতেনাতে পাকড়াও করে এক বন্দুকবাজকে। পুলিশ জানিয়েছে, এ দিনের হামলায় আর কেউ জড়িত ছিল বলে তারা মনে করছে না। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আর কেউ জড়িত রয়েছে জানতে পারলেই তাদের খোঁজে তল্লাশি শুরু হবে। আপাতত এই বন্দুকহানার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে এবং স্বাভাবিক, তবুও আচমকা বন্দুকবাজের হানায় আতঙ্ক ছড়িয়ে গোটা নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। সে দিন হামলার পর খানিকক্ষণের জন্য বন্ধও করে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মেন গেট। আততায়ী যাতে পালাতে না পারে সেই জন্যই এমনটা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৭ হাজার পড়ুয়া রয়েছেন। শিক্ষিক-অশিক্ষক কর্মীদের সংখ্যাও প্রায় ৩ হাজার। মঙ্গলবারের হামলার পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা বিশ্ববিদ্যালয়।

```