Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

জীবিত শিশুকে কবর দেওয়ার চেষ্টা! গ্রেফতার দুই 'দাদু'

দ্য ওয়াল ব্যুরো: জীবন্ত শিশুকে মাটিতে পোঁতার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি! বৃহস্পতিবার হায়দরাবাদের এই ঘটনায় শিউরে উঠেছেন সকলে। পুলিশ জানিয়েছে, এক অটোচালক জুবিলি বাসস্ট্যান্ডের কাছে ওই দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাদের হ

জীবিত শিশুকে কবর দেওয়ার চেষ্টা! গ্রেফতার দুই 'দাদু'

শেষ আপডেট: 1 November 2019 05:21

দ্য ওয়াল ব্যুরো: জীবন্ত শিশুকে মাটিতে পোঁতার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি! বৃহস্পতিবার হায়দরাবাদের এই ঘটনায় শিউরে উঠেছেন সকলে। পুলিশ জানিয়েছে, এক অটোচালক জুবিলি বাসস্ট্যান্ডের কাছে ওই দুই ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাদের হাতে একটি ব্যাগ ছিল এবং তারা তাড়াহুড়ো করে মাটি খুঁড়ছিল। দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন ওই অটোচালক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের হাতের ব্যাগ থেকে উদ্ধার করা হয় এক সদ্যোজাত শিশুকে। ধরা পড়ার পরে ওই দুই ব্যক্তি দাবি করে, তারা করিমনগরের বাসিন্দ। শিশুটি সম্পর্কে তাদের নাতনি হয়। একটি অস্ত্রোপচার করাতে গিয়ে শিশুটি মারা যায়। এর পরে তাদের শিশুর মৃতদেহ নিয়ে কোনও বাস-অটোয় উঠতে দেওয়া হয়নি বলে দাবি করে তারা। সেই জন্য তারা সিদ্ধান্ত নেয়, মাটিতে দেহটি পুঁতে দেওয়ার। অভিযুক্তরা এরকম দাবি করলেও, শিশুটি মোটেই মৃত ছিল না। প্রাণের স্পন্দন পাওয়া যায় তার দেহে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। শিশুহত্যার চেষ্টার মামলাও রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু ঠিক কী কারণে তারা এমন করছিলেন, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a8/

```