Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

বামেদের দিল্লিকা লাড্ডু! বিজেপির হারে সেলিব্রেশন বাংলার বিধানসভায়

অমিত রায় দিল্লির লাড্ডু তক্ষুণি আনানোর সুযোগ ছিল না, তবে দিল্লিতে বিজেপির হার উদযাপনে দেদার লাড্ডু বিলি চলল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বর্ধমানের এক সিপিএম বিধায়কের উদ্যোগে সেলিব্রেশন চলল বাম পরষদীয় দলের ঘরে। বিধায়করা তো বটেই, সাংবাদিকদেরও ডেকে ড

বামেদের দিল্লিকা লাড্ডু! বিজেপির হারে সেলিব্রেশন বাংলার বিধানসভায়

শেষ আপডেট: 11 February 2020 14:36

অমিত রায়

দিল্লির লাড্ডু তক্ষুণি আনানোর সুযোগ ছিল না, তবে দিল্লিতে বিজেপির হার উদযাপনে দেদার লাড্ডু বিলি চলল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বর্ধমানের এক সিপিএম বিধায়কের উদ্যোগে সেলিব্রেশন চলল বাম পরষদীয় দলের ঘরে। বিধায়করা তো বটেই, সাংবাদিকদেরও ডেকে ডেকে লাড্ডু খাওয়ান তাঁরা। এখানে ছোট্ট করে বলে রাখা ভাল দিল্লির ভোটে দুই বাম দল সিপিএম এবং সিপিআই প্রার্থী দিয়েছিল। কিন্তু সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাটরা সারাদিন যেখানে থাকেন সেখানে ভোট শতাংশে খুঁজে পাওয়া যায়নি তাঁদের। গণনার পর দেখা গিয়েছে, দিল্লির ভোটে সিপিএম পেয়েছে ০.০২ শতাংশ ভোট। আর সিপিআই পেয়েছে ০.০১ শতাংশ ভোট। প্রসঙ্গত, ত়ৃণমূল এ যাত্রায় দিল্লিতে আর প্রার্থী দেয়নি, তারা সমর্থন করেছিল আম আদমি পার্টিকে। সে যাক, উৎসবে খামতি রাখলেন না বাংলার বাম বিধায়করা। এক বাম বিধায়ককে প্রশ্ন করা হয়, এই লাড্ডু কেন? কেজরিওয়ালের জয় নাকি বিজেপির হার? তাঁর জবাব, “দেশের জন্য বিজেপি এখন সবচেয়ে বিপজ্জনক। তারা হারলে তো আনন্দ হবেই।” পাশ থেকে অত্যুৎসাহী আরএক বিধায়ক বলেন, “তৃণমূল জিতলেও আমার আপত্তি নেই। বিজেপির হারাটাই এখন বড় কথা!” এদিন আপের জয় সুনিশ্চিত হওয়ার পর সর্বভারতীয় সিপিএমের টুইটার হ্যান্ডল থেকে টুইট করে অভিনন্দন জানানো হয় দিল্লির মানুষকে। অরবিন্দ কেজরিওয়ালকে মেনশন করে অভিনন্দন জানান কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়নও। তবে বিজেপির এক নেতা বলেন, “আসলে ভোটে হারতে হারতে ওঁদের মাথার আর ঠিক নেই। তাই এখন নিজেদের মতো কারণ খুঁজে নিয়ে লাড্ডু খাচ্ছে। কী আর করা যাবে!”

```