Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

এক মাস টেলিভিশনের বিতর্ক সভায় যাবেন না দলের মুখপাত্র, সিদ্ধান্ত কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে দলের। আর তারপরেই হারের দায় মাথায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেসের নেতা-মন্ত্রী থেকে শুরু করে সমর্থকরা বারবার তাঁকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আর্জি জ

এক মাস টেলিভিশনের বিতর্ক সভায় যাবেন না দলের মুখপাত্র, সিদ্ধান্ত কংগ্রেসের

শেষ আপডেট: 30 May 2019 06:48

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে দলের। আর তারপরেই হারের দায় মাথায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেসের নেতা-মন্ত্রী থেকে শুরু করে সমর্থকরা বারবার তাঁকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আর্জি জানিয়েছেন। এই পরিস্থিতিতে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী এক মাস কোনও টেলিভিশন চ্যানেলে বিতর্ক সভায় অংশ নেবে না তাদের কোনও মুখপাত্র। এ কথা জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। বৃহস্পতিবার নিজের টুইটারে এ কথা জানিয়েছেন সুরজেওয়ালা। টুইটারে তিনি লেখেন, "কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী এক মাস টেলিভিশনে কোনও বিতর্কসভায় কংগ্রেসের কোনও মুখপাত্রকে পাঠানো হবে না। সব মিডিয়া চ্যানেল ও এডিটরদের অনুরোধ করা হচ্ছে তাঁদের অনুষ্ঠানে কোনও কংগ্রেস মুখপাত্র না ডাকার জন্য।" https://twitter.com/rssurjewala/status/1133924556324954118 লোকসভা ভোটে হারের পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য রাহুল অবিচল। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকেও এ কথা বলেছেন তিনি। রাহুলের বক্তব্য, গান্ধী পরিবারের বাইরে থেকে কংগ্রেসের সভাপতি খুঁজে নিক দল। কিন্তু ওয়ার্কিং কমিটির বৈঠকে বলা হয়েছে, রাহুল গান্ধীই একমাত্র ব্যক্তি, যিনি মোদীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন। সুতরাং এই মুহূর্তে তাঁর থেকে যোগ্য কেউ নেই, যিনি কংগ্রেস সভাপতি হতে পারেন। বারবার কংগ্রেসের বর্ষীয়ান নেতারা রাহুলকে তাঁর সিদ্ধান্ত বিবেচনা করে দেখার অনুরোধ করেছেন। এমনকী গোটা দেশ জুড়ে কংগ্রেসের সমর্থকরাও বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা না দেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ডামাডোল অবস্থার মধ্যে কোনও বিতর্কসভায় অংশ নেওয়া অনুচিত মনে হয়েছে কংগ্রেসের কাছে। আর তাই কংগ্রেসের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/pm-amit-shah-meet-ahead-of-grand-oath-today/

```